কোথাও যাবার সময় হাতে কি কি রাখেন? প্রশ্নটা মেয়েদের। আমাদের ড্রেসে সাধারনত: পকেট থাকেনা। এক সময় বড় ব্যাগ নিয়ে নড়াচড়া করতাম। ফলাফল হলো ব্যাগে অনেক কিছু জায়গা হয়, তাই সব সময় অপ্রয়োজনীয় অনেক কিছু বয়ে বেড়াতাম। ভাবলাম অভ্যাস পালটাতে হবে। ছোট ব্যাগ নেয়া শুরু করলাম, জায়গা কম, তাই দরকারি জিনিস বাদে আর কিছু নিতে পারিনা।
এবার ছোট ব্যাগ নেয়ার অসুবিধা বলি...
আজকে আমাকে 2হাতে মোট 4টা জিনিস ধরে আনতে হয়েছে। চাদর, ছোট ব্যাগ, হটপট, ছোট টিফিন বক্স। ছোট টিভিন বক্স নেয়ার কারন হলো: সকালে নাস্তা খাবার সময় পাইনি, গাড়ি চলে এসেছিল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


