এখন যদি একজন খুব বেশি মেনে নিতে থাকে, আর আরেক জন তার মত চাপিয়ে দিতে থাকে, তাহলে একে আর সমঝোতা বলা যাবে না। যদি দুজনে একই রকম মন মানসিকতার না হন, তাহলে এমন হবার সম্ভাবনাই বেশি থাকে।
খুব ছোট বেলা থেকেই বাবা-মার সাথে ছেলে-মেয়ের একরকম সমঝোতা থাকে। ঠিক মতোন পড়াশুনা করলে টিভি দেখতে পারবে, ঘর গোছালে বেড়াতে নিয়ে যাবো... ( উদাহরণ ঠিক মতোন দিতে পারলাম না)। এখন বাবা-মা কখনও বাচ্চাদের টিভি দেখা পছন্দ করেনা, তবে পড়া শুনা (যা বাচ্চারা পছন্দ করেনা) সেটা করানোর জন্য সমঝোতায় আসে। যে তোমার কথা আমরা রাখব, আমাদের কথাও তুমি রাখ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






