মাছের গন্ধ
২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যারা শুটকি খেতে পছন্দ করেন (আমি জানি বেশির ভাগ লোকই পছন্দ করেন) তাদের কাছে আগেই মাফ চেয়ে নিচ্ছি। আমি কখনও মহেশখালি যাইনি। ইউনিভার্সিটিতে থাকা কালীন সময় থার্ড ইয়ারে কক্সবাজারে গিয়েছিলাম। তখন মহেশখালিতে যাবার কথা ছিল। খারাপ আবহাওয়ার কারনে যাওয়া হয়নি। সেই আপসোস আমার এখনও যায়নি (কোথাও যাবার কথা ঠিক হবার পর বাতিল হওয়া আমার সহ্য হয়না)। শুনেছি সেখানে এক মাইল দূর থেকে মাছের গন্ধ পাওয়া যায়।
ঢাকাতে কয়েক রাস্তায় এমন পরিস্থিতি আছে। সোনার গাঁ হোটেল থেকে যদি তেজগাঁও এর রাস্তার দিকে যান তো এফডিসির সামনে এই গন্ধ পাবেন। গন্ধের কারনেই আমি জেনেছি যে সকাল বেলা ওখানে মাছের আড়ত বসে। পাইকারি ক্রেতারা আসেন।
কালকে পাশের বাসায় সম্ভবত: শুটকি রান্না করছিলেন ভাবী। আমার তো এদিকে জান যায় অবস্থা। তাড়াতাড়ি নিচে চলে গেলাম। অনেক পরে ঘরে এসে দেখি তখনও গন্ধ আছে। তবে সম্ভবত: তরকারি পুড়ে গেছে। কারন পোড়া গন্ধ পাচ্ছিলাম (নাকি পুড়িয়েই খেয়েছেন)। সেটা কিছুটা সহনীয়। একটু ক্ষুধা ক্ষুধা ভাবও মনে হয় হলো (মোটা হওয়ার অনেক জ্বালা)।
বি:দ্্র: ছবিটা ঈপসিতা দিয়েছেন।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনহারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন