সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৬ রাত ২:১৫
স্কুলে ঘড়ি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলে ঘড়ি পরাকে মনে করা হতো ফ্যাসন হিসাবে। এবং ম্যাডামরা পছন্দ করতো না। এই সব বিষয় সবচেয়ে বেশি খেয়াল করতেন আমাদের পি টি ম্যাডাম। যখন ক্লাস 7/8 এ পড়ি (ঠিক মনে নেই), একদিন ইচ্ছা হলো ঘড়ি পরি। আমি কয়েকজন ক্লাসমেটের কাছ থেকে ঘড়ি চেয়ে নিলাম। তারপর হাতে পড়লাম বড় থেকে ছোটো আকার অনুযায়ি 5/6টা ঘড়ি। অবাক হচ্ছেন? আমি একটু খামখেয়ালি। যা করতে মনচায় তাই করার চেষ্টা করি সাধ্যমত। কিন্তু এবার ধরা খেলাম। কারণ কিছুক্ষন পরেই ছিলো পি টি এর ভাইবা পরীক্ষা। পি টি ম্যাডাম এলেন। আমি আমার ঘড়ির কথা ততক্ষনে ভুলে গেছি। ম্যাডাম আমাকে ডাকলেন পরীক্ষা নেয়ার জন্য। আমি ম্যাডাম এর কাছে গেলাম। তখন হুস হলো, আমার হাতে 5/6টা ঘড়ি !! আতঁকে উঠে বললাম, ম্যাডাম এক মিনিট, আমি আসছি। কোনো রকমে নিজের সিটে গিয়ে ঘড়ি খুলতে থাকলাম (1টা তো না 5/6টা)। ম্যাডাম বিরক্ত হয়ে বললেন, হয়েছে আসোতো, আমি দেখেছি তুমি 2টা ঘড়ি পড়েছো। আমি মনে মনে বললাম, আপনি দেখেছেন কিন্তু 4টা খোলার পর।
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন
আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।