somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই প্রতারক শাহেদ গ্রেফতার

১৫ ই জুলাই, ২০২০ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







লাঠি পেটার লিঙ্ক https://www.somoynews.tv/pages/details/223969



করোনার ভুয়া সার্টিফিকেট বিক্রি , গাড়ি চাপা দিয়ে পথচারীদের রিজেনট হাসপাতালে নিয়ে লাখ টাকা আদায় ইত্যাদি বহুল প্রতারনার নায়ক শাহেদকে আজ ১৫ তারিখ ভোর ৫ টায় সাতক্ষীরার দেবহাটা থেকে র‍্যাবের এলিট গ্রুপ গ্রেফতার করেছে । দেবহাটা ভারত সীমান্ত সংলগ্ন । শাহেদের কাছে একটি লাইসেন্স বিহীন পিস্তল পাওয়া গেছে । এখন ঠিক সাড়ে নয়টায় তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকা আনা হয়েছে এবং র‍্যাবের অফিসে নেয়া হচ্ছে।

র‍্যাব যেমনটি বলছিল যে শাহেদ বোরখায় নিজেকে ঢেকে একটি মাছ ধরা নৌকার ছইয়ের নিচে লুকিয়ে ছিল । নৌকাটি সীমান্ত বরাবর যাচ্ছিল । হয়ত আর কিছুক্ষন হাতে পেলে সে সীমান্ত অতিক্রম করত ।

১২-৩৯মিঃ

র‍্যাব-এর কর্মকর্তা সাতক্ষীরায় সাংবাদিকদের বলেন, গ্রেফতার এড়াতে মো. সাহেদ ছদ্মবেশ ধারণ করে।

তিনি বলেন, "বোরকা পরে একটি নৌকায় উঠার চেষ্টা করছিলেন মো. সাহেদ। তখনই তাকে আটক করা হয়।"

র‍্যাব কর্মকর্তা জানান, "নৌকায় ওঠার আগেই আমরা ধরে ফেলেছি, মূলত পাড়ে। আমরা তাকে অনুসরণ করছি বিভিন্ন জায়গায়। সে ঘনঘন তার অবস্থান পরিবর্তন করছিল।"

"সে তার চুলের রং চেঞ্জ করেছে, গোঁফ কেটে ফেলেছে। তার চুল সাধারণত সাদা থাকে, সে কালো করে ফেলেছে। তার প্ল্যান ছিল মাথা ন্যাড়া করার। সে ইন্ডিয়াতে গেলে হয়তো করতো।"

র‍্যাব কর্মকর্তা জানান, নৌকার যে মাঝি মো. সাহেদকে নদী পার হতে সহযোগিতা করছিল, সে পালিয়ে গেছে।

"সে মাঝি আসলে খুব ভালো সাঁতার জানে। উপস্থিতি টের পেয়ে সে সাঁতরিয়ে চলে গেছে। সে (সাহেদ) মোটা মানুষ সেজন্য হয়তো সে পালাতে পারে নাই। সেজন্যই সে (সাহেদ) ধরা পড়েছে।

১২- ৩০ মিঃ উত্তরা অফিস থেকে বিপুল জাল টাকা উদ্ধার করেছে র‍্যাব । ওই অভিযানে শাহেদ সঙ্গে ছিল সেই বোরখা পরে ।

আপডেট দেব ।


সেই বিখ্যাত নৌকা দেবহাটা ব্রিজের নিচে ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪১
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×