
রবীন্দ্রনাথ নিজের জামাই, বন্ধুপুত্রসহ একমাত্র জীবিত ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরকে কৃষি শিক্ষা নেওয়ার জন্য ১৯০৬ সালে সুদূর যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন।
প্রায়১২৫ বছর আগে অন্যান্য ধনী ব্যক্তিদের মত ছেলেকে বিদেশে ব্যারিস্টারি পড়তে পাঠাতে পারতেন। কিন্তু না পাঠিয়ে চাষাবাদ শিখতে কেন পাঠিয়েছিলেন সেই প্রশ্ন উঠেছে বারবার। আধুনিক কৃষি পদ্ধতিতে চাষ করে যেতে নিপীড়িত শোষিত বঞ্চিত চাষীদের ভাগ্য শোধরায়। তাদের আর্থিক উন্নতি যাতে ঘটে সেই চেষ্টাই কবিগুরুর মনে ছিল। তিনি কতটা স্বদেশী ছিলেন এটা তারই পরিচয়।
কৃষিতে স্নাতক লাভ করে দেশে ফেরার বছর খানেকের মধ্যে পিতার নির্দেশে রথীন্দ্রনাথ প্রথা ভেঙে বিধবা প্রতিমা দেবীকে হাসিমুখে বিয়ে করেছিলেন, যেটি ছিল ঠাকুরবাড়ির ইতিহাসে প্রথম বিধবা বিবাহ। নিজের পুত্রকে দিয়েই বিধবা বিবাহ বিরোধী ঠাকুরবাড়ির দুরূহ কঠিন প্রথা ভেঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



