somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোভিড ১৯ নিয়ে ভাল খবর নেই

২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীর অনেক দেশেই দ্বিতীয় দফার সংক্রমন শুরু হয়েছে । ইউরোপের ভুক্তভোগী দেশগুলো আবার প্রস্তুতি নিচ্ছে সংক্রমন প্রতিরোধের । পাশের ভারতে কোভিড সংক্রমণ এবং মৃত্যু আমেরিকাকে ছাড়িয়ে যাবার পথে । বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ সংক্রমণ বাড়তে পারে এই শীতে বলে আশঙ্কা করেছেন। আজ ইয়াহু, টুইটার জুড়ে সব করোনা সংক্রমনের খবর কেন জানি বেশি মনে হচ্ছে । একজন আক্রান্ত মানুষের দ্বিতীয় দফা সংক্রামিত হবার খবর পুরাতন হয়ে গেছে । মার্চে সুস্থ হয়ে গেছেন কিন্তু শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠেননি এমন মানুষের সংখ্যা বিভিন্ন দেশে বাড়ছে । চীনের খবর পাওয়া যাচ্ছেনা যেহেতু চীন সেই মার্চ এপ্রিল থেকে খবর – ইন্টারনেট এর ওপর কড়াকড়ি আরোপ করেছে। গেল এপ্রিলে ডাঃ দেবি শেঠি তার শেষ মেসেজে এই অসুখ নিয়ন্ত্রন করতে ২ বছর যাতায়াত বিশেষ করে বিমান ভ্রমন বন্ধ রাখার সুপারিশ করেছিলেন । এরপর শেঠি আর প্রকাশ্যে আসেননি । এপ্রিলে হংকঙের ডাক্তার সিটি স্ক্যান রিপোর্ট ছাপিয়ে দেখাচ্ছিলেন একজন গুরুতর সংক্রামিত রোগীর আরোগ্য লাভের পর লাংসের অবস্থা। গ্লাস গলিয়ে ফেললে যা হয় সেই লাংসের অবস্থা সেই রকম । আজ বেশ কজন ভুক্তভোগী পত্রিকায় জানাচ্ছেন তারা এক অসহনীয় যন্ত্রনাময় জীবন যাপন করছেন । গল্প নয় আমার বড় জন জুলাইতে সেরে উঠলেন । তার নাভির চারপাশ ঘিরে ৬০ টি ইঞ্জেকশন নিতে হয়েছে । তিনি প্রচণ্ড ঝুকির মধ্যে ছিলেন । এখন তিনি ক্লান্ত এবং এবং নাভির ব্যাথায় অসহ্য হয়ে আছেন । বাংলাদেশে সবকিছু এখন খোলা এবং বলতে গেলে মাস্ক উধাও হয়ে গেছে । ভয়হীনতা একধরনের ওষুধ বটে কারন আতঙ্ক রোগীকে ধরাশায়ী করে ফেলে বেশি । এই ভাইরাসের বিচিত্র আচরন ও গঠন নিয়ে প্রায় প্রতিদিন সংবাদ বেরুচ্ছে । আমি একটা লেটেসট লিঙ্ক দিলাম যা অনুবাদ হয়না । নোয়াখালীতে আইসোলেশন ওয়ার্ডের ড্রেনের তলানিতে কোভিড পাওয়া গেছে , দুঃসংবাদ বটে । টিকার ঘোষণা এলেও তা ঠিক কবে শুরু হবে বলা যাচ্ছে না । ভাইরাসের বিচিত্র আচরনে তটস্থ বিজ্ঞানীরা আজ বলছেন ২০২১ সালের নভেম্বর নাগাদ টিকার আওতায় আসবে অনেক মানুষ । তখনই এই ভাইরাসের রাশ টেনে ধরা সম্ভব হবে। মাস্ক ব্যাবহার আর শারীরিক দূরত্ব এখনো একমাত্র প্রতিষেধক , এবং কার্যকরী বলে প্রমানিত । মাস্কের জন্য হুমকি ধামকি নয় পারলে বেহুদা খরচ কমিয়ে ফ্রি বিতরন করুন । অনেক মানুষ আছেন একদিন কাজ না করলে রাতের খাবার জোগাড় হয়না তারা মাস্ক না ব্যাবহার করার জরিমানা দেবে কোথা থেকে ? এখন গরমে ভাইরাস টিকবেনা এই তত্ত্ব আর ধোপে টিকছে না । ৬০ ডিগ্রিতেও তারা সুস্থ সবল ঘুরছে ফিরছে , বিজ্ঞানীদের দেয়া তথ্য ।
পুরাতন বন্ধু ১৫ বছর পর মেসেঞ্জারে কল দিয়ে বলল সে ভীত নয় , আল্লাহ জীবন দিছে , আল্লাহই নিয়ে নিবে । অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ে ঢাকায় হোটেলে ক’দিন ব্যাবসা উপলক্ষে থাকবে । আমি বললাম তুমি সাহসী বটে , আমার এত সাহস নেই । আমার প্রথম চাকুরিকালের বস ৮৫ চলছে বাড়িতেই থাকেন । সময় কিভাবে কাটছে স্যার ? নেট ফ্লিক্স দেখে ! দিনে ভারতীয় উত্তম – সুচিত্রা আর রাতে ইংলিশ মুভি । কেন স্যার ? বললেন আমার অ্যাটেনড্যানট দুজন , তারা একদিকে বসে দেখে , একজন বাংলা মুভি দেখে চোখ মোছে আর একজন শিক্ষিত , ইংরেজি বোঝে , কাজেই আমাকে ব্যালান্স করতে হয় । কাল রাতে মেয়েকে বললাম নেট ফ্লিক্স লাগিয়ে দাও । সে বলল আমরা দেখছি তো । গেল ৬ মাসে জানিনি তারা চারটি অ্যাকাউনট খুলে বেশ রসিয়ে সিনেমা দেখছে । আমার একাকীত্ব কাটানোর আরেকটা উপায় বের হল ।

Coronavirus: constantly surprising virus found to be heat tolerant

Here's why a vaccine will not stop the Covid-19 pandemic right away


সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×