somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্বরতা

২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথিতযশা আফগান ইতিহাসবিদ ও সায়ের-ই-আজাদী খ্যাত বরেণ্য কবি আব্দুল্লাহ আতিফিকে নির্মমভাবে হত্যা করেছে তালেবানরা। সোমবার বিশেষ সূত্রে পাওয়া তথ্য মতে নিশ্চিতভাবে জানা যায় যে, তাঁর বাসভবনে হানা দিয়ে আতিফিকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে একদল সশস্ত্র তালেবান। তবে ঘটনার বেশ কয়েকদিন পর এই তথ্য নিশ্চিতিভাবে প্রকাশ্যে এলো।

রেডিও আজাদীর দেয়া তথ্য মতে জানা যায়, নিহত কবি আব্দুল্লাহ আতিফি আফগানিস্তানের একজন স্বনামধন্য ইতিহাসবিদ, সাহিত্যিক ও মানবতাবাদী চেতনার কবি হিসেবে পরিচিত ছিলেন। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ অধিগ্রহণেরকালে গত ৫ আগস্ট অজ্ঞাত স্থান থেকে তাকে ধরে নিয়ে যায় তালেবানরা। এরপর তাঁর সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে জানা যায় যে, আতিফিকে তারই বাসভবনে অবরুদ্ধ করে রাখা অবস্থায় নির্মমভাবে গুলি করে হত্যা করে তালেবানরা।

এছাড়া তালেবানরা কান্দাহারের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজার মোহাম্মদসহ আরো বেশ কয়েকজন কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মীকে একইভাবে হত্যা করেছে বলেও জানা গেছে।

অ্যামনেস্টি জানাচ্ছে হাজারা নৃ গোষ্ঠীর ৪ জনকে গুলি করে এবং আরও ২ জনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে । এইসব ছোট গোষ্ঠী গুলো সবসময় স্বাধীন থেকেছে । যোগাযোগের অভাবে জানা যাচ্ছেনা অন্য ক্ষুদ্র গোষ্ঠীগুলোর চলতি অবস্থা ।

ঘটনা দৃষ্টে মনে হচ্ছে তালেবান সমর্থিত রাষ্ট্রগুলো এটিকে নাজিদের চেয়েও বড় মনস্টার বানিয়ে ফেলবে । ঘটনাক্রমে আমেরিকা তালিবানের বড় পৃষ্ঠপোষকের ভুমিকা নিয়েছে সাথে ফেউ হিসাবে চীন , রাশিয়া আর পাকিস্তান তো আছেই । তালিবানের মুল স্রষ্টা পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান । কালের সাথে সাথে নাম চলে এসেছে মোল্লাহ ওমরএর । পাকিস্তান সন্ত্রাসবাদিদের আশ্রয়দাতা নামটা কিছুটা হলেও ঘুচাতে পেরেছে ।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×