somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্দশাগ্রস্থ আফগানিস্তান

২০ শে আগস্ট, ২০২১ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ৫ দিনে আঠারো হাজার আফগান আমেরিকান পণ্যবাহী বিমানের মেঝেতে বসে পৃথিবীর বিবিধ দেশে শরণার্থী হিসাবে গেছে । কাবুল বিমান বন্দর তিন হাজার মার্কিনী সেনার হেফাজতে । আগামি কদিনে আরও পাচ হাজার আফগান শরণার্থীকে নেওয়া হবে । তালেবান এয়ারপোর্ট আসার রাস্তা বন্ধ করেছে , সংঘর্ষ চলছে উভয় পক্ষে । একটি ছ মাসের শিশুকে তার মা তারকাটা বেড়ার উপর দিয়ে মার্কিনী সেনাদের হাতে দিল । প্লেনের ল্যান্ডিং গিয়ারের সাথে ঝুলতে থাকা যারা পড়ে গিয়ে মারা গেছে তাদের একজন আফগান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় । কেন তিনি এই বোকামি করলেন আমার মাথায় আসছে না ।
জালালাবাদের আগুনের ফুল্কি কাবুলেও লেগেছে । ১৯ তারিখ ছিল আফগানিস্তানের স্বাধীনতা ও জাতীয় দিবস । পিকাপে চড়ে আফগানরা তাদের পতাকা নিয়ে মিছিল করেছে কাবুলে । আফগান ভাইস প্রেসিডেন্ট পালাননি , তিনি কাবুলের আশপাশের গোপন আস্তানা থেকে তালেবানের বিরুদ্ধে রুখে দাড়াতে আহবান জানাচ্ছেন । ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ তার গোপন আস্তানা থেকে ঘোষণা করেছেন দেশের সংবিধান অনুযায়ী তিনিই এখন আফগানিস্তানের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট এবং তিনি তালেবানের সরকার মানবেন না।

মি সালেহ, যিনি একসময় আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন, তালেবানের বিরুদ্ধে জোট তৈরি করে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, তার সাথে রয়েছেন প্রয়াত তালেবান বিরোধী কিংবদন্তী তাজিক নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ এবং সাবেক আফগান সেনা প্রধান ইয়াসিন জিয়া। টুইটারে এক পোস্টে আমরুল্লাহ সালেহ জাতীয় পতাকা নিয়ে এসব মিছিলের প্রতি তার সমর্থন জানিয়ে লিখেছেন, ''যারা জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় প্রতিবাদ করছে তাদের প্রতি স্যালুট।'' পরিস্থিতি খুব গোলমেলে ।

আমেরিকান রিলিফ খাদ্য অফিস প্রচুর খাদ্য প্লেন থেকে ছুড়ে দিচ্ছে । ইউনাইটেড নেশন রিফিউজি অফিস বলছে আপনারা ভয় পাবেন না , আমরা আপনাদের ছেড়ে যাচ্ছি না । আমেরিকা , কানাডা চল্লিশ হাজার রিফিউজি নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে । অস্ট্রেলিয়া তিন হাজার নেবে ।

আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে এখন সত্যিই আতঙ্কে সংশ্লিষ্টরা ।









আপডেটঃ আজ পাঞ্জশির থেকে আফগান নেতারা প্রতিরোধ শুরু করেছে । তিন জেলা তালেবান মুক্ত। আহমেদ শাহ মাসুদের পুত্র নেতৃত্ব দিচ্ছে । তারা একটি হেলিকপ্টার জোগাড় করেছে আরও আছে অত্যাধুনিক রাইফেল।

যে শিশুটিকে মা আমেরিকানদের হাতে তুলে দিয়েছে তাকে শান্ত করতে ব্যাস্ত এক আমেরিকান সেনা








বরিস জনসন বলেন, ‘আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব।’
এর আগে তিনি বলেছিলেন, তালেবানদের মূল্যায়ন করা হবে তাদের কাজের মাধ্যমে, কথার মাধ্যমে নয়।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×