somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁঠালি চাঁপা - গল্প

২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




চারুকলার পুরাতন ভাস্কর্য বিভাগের বারান্দা লাগোয়া কাঁঠালি চাঁপা গাছটির নিচেই আমরা দুজন বসতাম , নিবিড় হয়ে । আমার ডিপার্টমেন্ট বলে একটা দাদা দাদা ভাব থাকত আমার ভিতরে । গল্প হতো নির্দিষ্ট কোন বিষয় ছাড়াই । একসময় ধুতি পরা শুকনা রোগা আর খাটো মানুষটি আমাদের সামনে এসে দাঁড়াত দুহাত পেন্নামের ভঙ্গিতে, এরপর দুহাত খুলে বাড়িয়ে ধরত আমাদের সামনে ঝুকে , নত হয়ে । হাতে একটি কাঁঠালি চাঁপা । একটাকা দিতাম সাধুকে । সাধু চারুকলার ঝাড়ুদার , চিরকুমার , ট্যারা , গলায় মালা , সাদা পোশাক পরনে । একদিন জিজ্ঞাসা করলাম কোথায় থাকেন সাধু ? ক্ষীণ কণ্ঠে বলল রমনার মন্দিরে । পরিবারের কথা বলতেই চুপ মেরে গেল সাধু । অন্যদের কাছে জেনেছিলাম সাধু বিয়েই করেনি , চিরকুমার । রেসকোর্সের মধ্য দিয়ে আড়াআড়ি পাড়ি দিত এবং একসময় সদ্য লাগানো গাছপালার আড়ালে ছোটখাটো আকারের সাধু হারিয়ে যেত । নিরামিষাশী সাধু দুপুরে মুড়ি খেত একাকী । সন্ধ্যায় রান্না হত মন্দিরে । বর্ষা চলে গেলে সাধু খুব বিপদে পড়ে গেল । আর ফুল নিয়ে আসেনা আমিও পারিনা আমার প্রেমিকার হাতে ফুল তুলে দিতে । এরি মধ্যে ভালবাসার টানে জবা ফুল নিয়ে হাজির । লোকটিকে কেউ কখনো প্রেম নিবেদন করেছে কিনা জিজ্ঞাসা করল আমার প্রেমিকা, লজ্জায় লাল হয়ে মাথা নত সাধু গুড় গুড় করে ভেগে গেল । আরও কয়েক দম্পতি বারান্দার কোনে বা ক্যান্টিনের পেছনে বসে প্রেমে মশগুল থাকত । সাধু সবাইকে ফুল দিত । আমরা ঠিক করলাম তোমায় মাসে পাচ টাকা দেব বাকি অন্য যুগলদের বললাম দিতে। তাদের একজন সাধুকে মালাউন বলে গাল দিয়ে বলেছিল ধান্দাবাজির জায়গা পাওনা । খুব কষ্ট পেয়েছিলাম মনে । শীত এলেই বকুল নাহয় শিউলি এনে হাজির , নাছোড়বান্দা । কোথায় পেলে সাধু? মিনমিন করে জবাব রমনা পার্ক থেকে । আমি খুশি হয়ে প্রেমিকার হাতে তুলে দিতাম সেই ফুল । দুদিন হয় সাধু আসেনা কাজে । প্রেমিকা উদ্বিগ্ন । খোজ নিয়ে জানা গেল সাধু ঠাণ্ডায় ধরাশায়ী । একটা উলের টুপি আর মোটা চাদর পরে সাধু কাজে এলো । তাকে ৩০ টাকা দিলাম একটা পুরাতন কম্বল কিনতে । আমাদের প্রেম জীবনে সাধুর প্রণোদনা অসীম । নতুন দালানে চলে এলে আর কাঁঠালি চাঁপার নিচে বসা হত না। নতুন দালানের দোতালার সিঁড়িতে নির্জনে বসে থাকতাম দুজনে । সাধু মেইন গেটের কাছে দাড়িয়ে থাকতো ভিন্ন ভিন্ন ফুল নিয়ে। তাকে পিছনের কথা বলতেই নিচু স্বরে জানাল পিছনের স্টাফরা তাকে নিষেধ করেছে ওখানে যেতে । বেশ গোলমেলে ব্যাপার । ধরলাম সেই স্টাফকে , সে গড়াগড়ি খেয়ে বলল তাদের ডিপার্টমেন্টের স্যার বলেছে যারা এখানে বসে প্রেম করে তাদের ফুল দিতে সাধুকে না করতে কারন এতে লেখাপড়ার ক্ষতি হয় । বললাম তাকে গিয়ে বলতে আমার বালের শিক্ষক , হালার পুতের প্রথম বউ ভাইগা গেছে দ্বিতীয়টা ভাগার অপেক্ষায় । চারুকলাকে মাদ্রাসা বানাইয়া ফেলব মনে হয় । আড্ডার জায়গা একেবারে ক্যাম্পাসের সামনেই উন্মুক্ত বারান্দায় নিয়ে এলাম ।একসময় উচ্চশিক্ষা নিতে বিদেশ । সাধু হারিয়ে গেল আমাদের জীবন থেকে । আমরা দুজন প্রবাসে সাধুর কথা মনে করতাম । বিদেশে কাঁঠালিচাঁপা নেই , নেই মাদকময় গন্ধের ফুল ।এখন চারুকলায় যাই আর যাতায়াতের পথে তাকিয়ে দেখি কাঁঠালিচাঁপা । এক সন্ধ্যায় কি খেয়ালে চারদিক দেখে বসে পড়লাম গাছটার নিচে । এখন ফুলের সময় নয় । উঠে দাঁড়ালাম , হাত দিয়ে ছুঁলাম গাছটিকে , তার স্পন্দন টের পেলাম । শুধোলাম ‘কিরে কেমন আছিস?’ ‘ভাল’ । ৪২ বছরে তুই বড় হয়েছিস অনেক’ , ‘হ্যা তোর মত মোটাও হয়েছি’। হেসে দিলাম । কারা যেন আসছে , আমি গাছ ছেড়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। আবারো ওকে আদর করতে করতে বললাম এখনো কি কেউ ফুল কুড়োয় ? বেশ বেদনাহত হয়ে বলল সবাই শাহবাগ থেকে ফুল কেনে , আমি অচ্ছুৎ হয়ে গেছি যেন। শোকবিহ্বলে দাড়িয়ে রইলাম । একসময় বলল সাধু চলে গেছে আগেই , তোর প্রেমিকাও চলে গেছে একই পথে । স্তম্ভিত আমি দাড়িয়ে রইলাম। সন্ধ্যা ঘনিয়ে গেছে । কাঁঠালিচাঁপা করুন স্বরে বলল , সময় পেলে আসিস , ছুঁয়ে দিস আমায় , আর শোন শরীরের দিকে খেয়াল নিবি । আমার দুচোখ বেয়ে ঝরঝর করে পানি গড়াতে লাগল । আমি নিরুত্তর ওর শরীর ছেড়ে বাক্যহীন অন্ধকারে হাটা শুরু করলাম গেটের দিকে । ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইলাম কাঁঠালিচাঁপার দিকে আর মনে মনে উচ্চারন করলাম শতায়ু হ’ ।


ধীরে হাটতে লাগলাম রাত নেমে আসা শাহবাগের আলো ঝলমলে ব্যাস্ত সড়কের দিকে।।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×