somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিশ কাহিনী

০৮ ই মে, ২০২২ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৯৫ সাল , খুলনাতে নিজ বাড়িতে থাকি এবং চিংড়ি চাষে বিনিয়োগ করেছি । আগের দিন বিকালে ফিরেছি ঘের থেকে । স্ত্রী রাতে খেতে খেতে বলল বাজারে ইলিশ উঠেছে বড় বড় , তুমি কাল যাবে ইলিশ আনতে । পরদিন গেলাম বাজারে , বাজার ফাকা । মাত্র কজন ইলিশ নিয়ে বসে । তারা বলল সকালেই ইলিশ বেচাকেনা শেষ । একটা বড় সাইজের ইলিশ দেখে ওজন করতে বললাম , ৩ কেজি ৯০০ গ্রাম । ৭০ টাকা কেজি , স্ত্রী আমায় বলেছে ৬৮ টাকা কেজি কিনেছে সবাই । বাকি ইলিশ সব আড়াই এবং দুই কেজির । দশটা ইলিশ নিয়ে , মাটির পাত্রে লবন দিয়ে দিতে বললাম । দুই কি তিনটি মাছ কেটে পিস করে দিল । বাসায় ফিরে মনে হল সকালে নাস্তা খাইনি , বেশ ক্ষুধা পেটে । গৃহ কর্মীকে বললাম বড় কয়েক পিস মাছ ভাজ , ও বলল ভাত রান্না করা আছে । আমার ছেলেটির বয়স এক বছর হয়নি । বাথরুমে ঢুকে বেশ শাওয়ারের নিচে দাঁড়ালাম । হটাত বাথরুমের দরজায় ঘটা ঘট আওয়াজ । বুঝলাম কিছু ঘটেছে , বাবুর কিছু হয়নি তো ? তাওয়েল পেচিয়ে রান্না ঘরে গিয়ে দেখি কড়াই শুদ্ধ আগুন জ্বলছে । আমি কয়েক সেকেন্ড দেখে বুঝলাম গ্যাস সিলিন্ডারে আগুন লাগেনি , লেগেছে কড়াইয়ের তেলে । একটা কাপড় দিয়ে গ্যাস সিলিন্ডার বিচ্ছিন্ন করলাম তারপর মেয়েটির দিকে তাকাতেই সে বলল আমি তেল বেশি দেইনি মাছের তেলে কড়াই ভরে আগুন ধরে গেছে । কড়াই থেকে চামচ দিয়ে তেল অন্য পাত্রে রেখে বিশাল টুকরো গুলো আবার আগুনে দিলাম । খেতে বসলাম , আহা মাছের তেল কি মজা একেবারে প্রান জুড়িয়ে খেলাম । মাছের তেল রেখে দিতে বললাম আর ঐ তেলেই সব্জি বাগার দিতে উপদেশ দিলাম । স্কুল থেকে মা মেয়ে ফিরলে হাসির রোল পড়ে গেল । কিন্তু দুই টাকা বেশি দেওয়ায় আমার স্ত্রী মনঃক্ষুণ্ণ হল । পুরো মাস মাছের তেলে মাছ ভাজি , সব্জি বাগার খুব চলল । পরের বছর শহরের মধ্যে সন্ধ্যা বাজারে গিয়ে দেখি বড় মাছ ১৫০ টাকা কেজি । বাজারটা গুণ্ডাপাণ্ডারা লিজ নিয়ে সব ভাল বড় মাছের দাম হাকিয়েছে লাগামহীন ।
এই গল্পটা বড় ইলিশ আর কিভাবে মধ্যস্বত্বভোগীরা পন্যের দাম বাড়িয়ে লুট পাট করে তার শুরুর কাহিনী বয়ান করলাম । ঐ মাছ আর পাইনি । এখন দেড় কেজির ইলিশ দেড় হাজার টাকা দিয়ে কিনি , আমরা উপায়হীন বস ।

ছবিঃবি ডি রাইজিং
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২২ রাত ৮:৩১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

×