somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ্‌ সাহেবের ডায়রি ।। এদেশে সিঙ্গারার আগমন

২৯ শে জুন, ২০২৪ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চাউমিন, রোল, পিৎজা, বার্গার, মোমো বা আরও নানা ধরনের মুখরোচক জলখাবারে বাজার ভর্তি। ফলে মানুষের কাছে এখন বিকেলের দিকে মুখ চালানোর অনেক সুযোগ। কিন্তু এতকিছুর ভিড়েও আদি অনন্ত সিঙ্গারা কিন্তু ম্লান হয়নি। সিঙ্গারার জনপ্রিয়তাকে নতুন কোনও খাবারই কেড়ে নিতে পারেনি।

সাধারণভাবে এ রাজ্যে যা সিঙ্গারা ভারতের অন্য প্রান্তে তা সামোসা। যে সিঙ্গারা আপামর বাঙালি তথা ভারতবাসীর অন্যতম পছন্দের জলখাবার, সেই সিঙ্গারা বা সামোসা কিন্তু এ দেশের খাবারই নয়। যা ভারতে আসার কাহিনিও বেশ চমকপ্রদ।

ইতিহাস বলছে সিঙ্গারা বা সামোসার জন্ম ভারতে নয়, বরং মধ্যপ্রাচ্যে। দশম শতাব্দীর আশপাশে এই খাবারটি সেখানে তৈরি হয়। সেই সময় আরব্য খানাপিনার যে সব লেখনী পাওয়া যায় সেখানে সানবুসাক বা সানবুসাজ নামে খাবারের কথা পাওয়া যায়। যা আদপে ছিল সিঙ্গারা।মধ্যপ্রাচ্য থেকে এই খাবার ভারতে আসে দিল্লির পথ ধরে। দিল্লির শাসকরা ১৩ শতাব্দীতে মধ্যপ্রাচ্যের কয়েকজন খানসামাকে রান্নার জন্য দিল্লিতে নিয়ে আসেন। তাঁরা এই রেসিপি সঙ্গে করে নিয়ে আসেন মধ্যপ্রাচ্য থেকে।

আমির খসরুর লেখায় প্রথম এই সিঙ্গারার কথা পাওয়া যায়। তারপর ইবন বতুতার লেখাতেও সেই সামোসার উল্লেখ মেলে। সে সময় রানিদের বিশেষ করে প্রিয় ছিল এই খাবার।

সে সময় সিঙ্গারা বা সামোসায় মাংসের ব্যবহার হত। সঙ্গে থাকত পেঁয়াজ ও অন্যান্য মশলা। ভাজা হত খাঁটি ঘিয়ে। এরপর সময়ের হাত ধরে সিঙ্গারা ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তে।

মাংসের জায়গায় ভারতে আলুর ব্যবহার বেশি হতে শুরু করে সিঙ্গারায়। তবে এখনও মাছের বা মাংসের সিঙ্গারা যে পাওয়া যায়না তেমনটা নয়।

সংগৃহীত / নীলকণ্ঠ
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২৪ রাত ৮:০৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

×