
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে শনিবার একটি জরুরি ফুল কোর্ট সভা ডাকার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আদালত ঘেরাও এর কর্মসূচি দেয়ার পরে সেটি স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।দুপুরের দিকে শত শত শিক্ষার্থী হাইকোর্ট ঘেরাও করে রাখে।
শনিবার সকাল ১০টার দিকে ভার্চুয়াল মাধ্যমে বিচারপতিদের সভাটি করার কথা ছিল। কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।
তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডাকায় হাইকোর্ট অভিমুখে মিছিলের ডাক দেয় এই প্ল্যাটফর্মের সমন্বয়করা।বৃহস্পতিবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।এ বিষয়ে সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ শনিবার তার ফেসবুক স্ট্যাটাসে আরও বলেন, “আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উসকানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন”।
এ অবস্থায় শনিবার সকালে ফুল কোর্ট সভা স্থগিত করেন প্রধান বিচারপতি।
বি বি সি
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




