somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই গরমে.......

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা চাই আর না চাই বছরে একবার গরম আসবেই। তাকে ঠেকানো যেহেতু আমাদের সম্ভব না সেহেতু তার ঝক্কি ঝামেলা আমাদের পোহাতে হবেই। তবে গরম অনেকের জন্য আর্শীবাদ নিয়ে আসে যেমন-
ডাব বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা, ঠান্ডা পানির বোতল বিক্রেতাসহ কোমল পানীয় কোম্পানীদের জন্য গরম অত্যান্ত কাঙ্খিত সময়।
কারণ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি বেড়ে যায় গরমে স্বস্তির পণ্য। এদিক দিয়ে এসব বিক্রেতার জন্য গরম আর্শীবাদ।

কিন্তু গরম কি সবার জন্য আর্শীবাদ? কিছু গরম আছে যা আমাদের জীবন অতিষ্ঠ করে তুলতে পারে যেমন:-
* বউয়ের কথায় গরম।
* অফিসের বসের কথায় গরম।
* খাবারের থালায় চুল দেখলে গরম।
* টয়লেটে পাখা বা এসি না থাকায় গরম।
* ছেলেমেয়ের বায়নায় মেজাজ গরম।
* এলাকার পাতি নেতা গরম।
* পুলিশ অফিসার গমর।
এই গরম আমাদের জীবনে না আসাটাই ভালো। তবে-

গরমে আপনার যা জানা উচিত
* ছাতা কিন্তু দুই সিজনের জন্যই। আপনি যদি মনে করেন ছাতা শুধু বর্ষা মৌসুমেই খুলবেন আর গরমে মৌসুমে বগলে বা সিন্দুকে রাখবেন তাহলে আপনার জানা উচিত আপনি কিপটুশও না বোকাও না, আপনি বলদ।
* রাস্তা দিয়ে হাঁটছেন আর গরমে উফ উফ করছেন। ভাবছেন, ইস আকাশ থেকে যদি বরফের টুকরা খসে পড়ত! ক্যাচ ধরে বিশ্ব ক্যাচ চ্যাম্পিয়ন হিসেবে গিনেস বুকে নাম লেখাবেন। আপনার জানা উচিত, বরফের টুকরা খসে পড়বে না। এটা সম্ভবও না। পড়বে কাকের ইয়ে!
* গরমের মধ্যে মোড়ের দোকানে ঢুকেছেন ডালপুরি আর চা খাওয়ার আশায়। ডালপুরি-চা ঠিকই দিয়েছে কিন্তু গরম। কারণ এগুলো যদি গরম না দেয় আপনি তো খাবেনই না, উল্টো তার ওপর মেজাজ গরম দেখাবেন।
* গরমের সিজনে হাতপাখা ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া মুশকিল। হাতপাখা ব্যবহারের ফলে অর্থব্যয়, হাতের মাসল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়।
* চারদিকে প্রচণ্ড গরম! ভাবছেন পাখা বা এসি ছেড়ে শরীর ঠাণ্ডা করবেন কিন্তু বিদুৎ নেই। আপনাকে জানা দরকার, লোডশেডিং চলেছে।

আদেশ নয় উপদেশ নয় শুধ ফাও প্যাচাল: একবার ভালো করে ভাবুন, গরম বিষয়টাই যদি পৃথিবীতে না থাকত, তাহলে মানবজাতি কতটা পিছিয়ে থাকত! মানুষ গরম হয়েছে বলেই পৃথিবীর অন্য সব প্রাণী ঠান্ডা মেরে গেছে—শত শত কোটি মানুষের দখলে আজ এই পৃথিবী। মানুষের মেজাজ গরম হয় বলেই এত রাষ্ট্র, এত নীতি, এত নিয়মানুবর্তিতা, এত শৃঙ্খলা। আবার গরম আছে বলেই সেটাকে ঠান্ডা করার জন্য আরেক দলের দিন-রাত এত পরিশ্রম। মোদ্দাকথা, গরমই মানুষকে সভ্যতার এই স্বর্ণশিখরে নিয়ে এসেছে! টেনশনের কিছু নেই। গরম দেখে কেউ করিস না ভয়,আড়ালে তার ঠান্ডা হাসে!

এই গরমে আপনার করণীয়:
গরম পড়লে আপনার কিছুই করার নাই শুধু হা হুতাশ করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে।আর গলা ছেড়ে গাইতে থাকুন-
পাঁচ তালাতে নাইরে শান্তি
আছে গাছ তলায়......

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×