মা
শাহেদুজ্জামান লিংকন
মা -
শৈল্পিক তুলিতে রাঙানো
আপন সত্ত্বার ডাক ।
মৌখিক উচ্চারণে নয়,
ভেতর থেকে আসা
গূঢ় দুটি ধ্বনি, একটি শব্দ ।
ইচ্ছে করলেই টেনে বলা যায়
সারাক্ষণ- মা-আ-আ-----
কেবল কবি শিল্পীদের শিল্পে নয়,
এলাকার কুখ্যাত গুণ্ডাটার মুখেও
বড় সুমধুর, জাগায় সম্মোহন !
আম্মা, আম্মু, মাম্মির ভিড় ঠেলে
মা হয় আরো স্পষ্টতর
শিশুকালে আধো আধো বুলিতে
ডাকা এই স্বর -
তেমনি মোলায়েম জনম জনম ভর ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


