মায়ের চোখে আমি
শাহেদুজ্জামান লিংকন
আমি মোটা -
বন্ধুমহলের সম্বোধন হস্তী শাবক ।
আমিও ভাবি, হস্তী
না ডাকাটাই অবমাননাকর ।
আমার মা বলে, ও একটু হেলদি
তাও শুকাচ্ছে বছর বছর ।
আমি কালো-
পাড়ার সবাই বলে, কাক ।
আমি ভাবি, কলঙ্ক
বুঝি আরো কালো ।
আমার মা বলে, ও শ্যামলা
যত্ন নিলেই ছড়াবে আলো !
আমি বেটে-
পথে ঘাটে লোকেরা বলে বামন ।
লজ্জাবনত হয়ে আমি মানি অকপটে ।
আমার মা বলে, ওর সুঠাম দেহ
ছেলে একটা বটে !
সমস্ত সীমাবদ্ধতা মায়ের কাছে নস্যি,
টানে অপত্য স্নেহে যদিও হই দস্যি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


