যানজটের ভয়ে আজকাল আর বইরে যেতে ইচ্ছে করেনা। ঘড়ির কাঁটা এগিয়ে সরকার দিনের আলো আর বিদ্যুত্ বাঁচানোর যে স্বপ্ন দেখিয়ে ছিল তার পুরোটাই খেয়ে ফেলছে যানজট।এই ভয়াবহ যানজট নিরসনে হিমশিম খাচ্ছে মমহাজোট সরকার। নগর পরিকল্পনাবিদ থেকে ট্রাফিক
পুলিশ পর্যন্ত তাবত্ বিশিষ্ট জনের একই কথা সংকীর্ণ রাজপথ, জনসংখ্যার আধিক্য আর বেশুমার যানবাহন ই এর জন্যে দায়ী। যানজট নিরসনে চাই ফ্লাই ওভার, পাতাল রেল আরও কত কি! তাদের এই মহা মহা পরিকল্পনার সাফল্য সম্পর্কে আমার কোন দ্বিমত নেই। তবে সেটা তো অনেক দূরের পথ। আট মাস আগেও
এই অবস্থা ছিল না। গনতাণ্ত্রিক সরকার আসার পর আমরা এখন একটু বেশিই ব্যক্তি সস্বাধীনতার দিকে ঝুঁকে পড়েছি। ট্রাফিক আইনের তোয়াক্কা করছি না, ফুটপাথের বানিজ্য করণ করে ফেলেছি আর ট্রাফিক পুলিশ বিস্তর চাঁদাবাজি করছে। এই হল আমাদের গণতণ্ত্রের স্বরূপ। তাহলে আমাদের করণীয় কি? আমার মনে হয় যানজট থেকে রেহাই পাবার জন্যে এই কাজ গুলি করা দরকারঃ
১। স্টপেজ ছাড়া অন্য কোথাও গাড়ি থামানো যাবেনা। ( আজকাল রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানো নামানো হয় হর হামেসাই)
২।বিভিন্ন গতির বাহনের জন্যে ভিন্ন ভিন্ন লেন ব্যবহার নিশ্চিত করা।
৩। লাল বাতি জ্বলার সাথে সাথে ট্রাফিক সিগন্যালে গাড়ি থামানো। (ট্রাফিক পুলিশরা লাল বাতি জ্বলার পরও গাড়ি তামান না উল্টো দেখা যায় সবুজ বাতিতে গাড়ি আটকে রাখেন)
৪। রাজনীতিক দের কাছ থেকে ফুট পাথ উদ্ধার করে পথচারিদের কাছে ফিরিয়ে দেয়া(ফুট পাথ এখন রাজনীতিক দের দখলে তারা চাঁদার বিনময়ে তা বরাদ্দ দেন ভাসমান দোকানীদের)
৫। পার্কিং স্পেসের অবৈধ ইজারা বন্ধ করা।
৬। ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বন্ধ করা
৭।ট্রাফিক আইন অমান্যকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




