ফেব্রুয়ারীতে বিডিআরের কিছু নরপশুর ঘৃণ্যহামলায় ৫৬জন সেনা অফিসার সহ ৭৫ জন প্রাণ হারায়। সেই সাথে পিলখানায় অবস্থানরত সেনাকর্মকর্তাদের পরিবারের সদস্যরা লান্ছিত হয়, লুন্ঠিত হয় তাদের বাসভবন, ভস্মীভূত হয় তাদের গাড়ি। যে ভাবে ঘটনাটি সামাল দেবার চেস্টা করা হয়েছিল তা থেকে জনমনে ধারনা জন্মেছিল যে বাংলাদেশের অন্যান্য হত্যাকান্ডের মত এ ঘটনার ও বিচার হবেনা। তবে গত কয়েকদিনের ঘটনায় মনে হচ্ছে সরকার খুনিদের বিচারের ব্যপারে আন্তরিক। তবে আইন ও সালিশ কেস্দ্র এবং আ্যমেনেষ্টি ইন্টারন্যাশনালের মত কিছু সংগঠনের প্রতিক্রিয়া থেকে মনে হচ্ছে তারা বিচারের নামে ঘটনাটিকে ঝুলিয়ে রাখতে চান। ২৫-২৬ ফেব্রুয়ারির খুনিরা মানুষ নামের কলংক, তাদের জন্য মানবাধিকার কর্মীদের কান্নার কো ন কারণ নেই। আমার পরিচিত এক বিডিআর সদস্যের মুখে শুনেছি মামলা লড়া এবং তাদের পক্ষে জনমত গঠনের জন্যে গোপনে গোপনে বিরাট তহবিল গড়ে তুলছে তারা। বিডিআর হত্যাকান্ডের পর চোরাচালান বেড়েছে এ জন্যেই।
কিন্তু আমি বিশ্বাস করি নরপশুদের শাস্তি হতেই হবে।সমাজে শৃংখলা ফিরিয়ে আনতে এই ঘাতকদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিম্চিত করতে হবে। প্রচলিত আইনের দীর্ঘ সূত্রিতায় সেটা প্রায় অসম্ভব। আশাকরি সরকার সেনা আইনে বিচারের সিদ্ধান্তে অ টল থাকবে।
আর আমরা?
শহীদ পরিবার গুলির প্রতি সহমর্মীতা জানাতে আমরা এই খুনি এবং তাদের দোসরদের সামাজিক ভাবে বয়কট করতে পারি।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




