শেষ পর্যন্ত আমি কেবল- শব্দেরই ছবি আঁকি
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেষ পর্যন্ত
হৃদয়ের রঙে
লিখতে চেয়েছিলাম ছোট্ট কবিতা।
কিন্তু ওই রং তুলে আনে
নাগালের মধ্যে নেই অমন তুলি
উচ্চারণ করে হৃদয় ধ্বনী।
এমন শব্দও পাই না কোথাও
জানার ত্রিসীমানায়।
কত না মুগ্ধতায়-ঘৃণায় আচ্ছন্ন হই;
হৃদয়ের রঙ বদলায়
বদলায় মওসুম।
কলমের কালি শুকোতে থাকে
আমার হৃদয় ব্যর্থ হয়,
‘শুভেচ্ছা জানাতে’
বিদায় সম্ভাষণেও হয় অক্ষম।
কুশল সংবাদের সামনেও দাঁড়ায়
অনতিক্রম্য দেয়াল।
সময়ের ক্যানভাস লিখে যায়
প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব;
উষ্ণ, হৃদয়-স্পর্শে -কলম
কতটুকুই আর আঁকতে পারে
হৃদয়ের ছবি।
শেষ পর্যন্ত আমি কেবল-
শব্দেরই ছবি আঁকি ।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন