somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিচ্চিবধ......................................(আজাইরা পোস্ট)

০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাইয়া পিচ্চিগুলার তুলনায় পোলা পিচ্চি পটানোটা বেশি দুস্কর। পোলাগুলারে পটানোর ইনিশিয়াল পর্যায়ে বেয়াদবগুলা এমন একটা ভাব নিবো যেন সে খুব ওয়েটফুল একজন মানুষ। পটাপটিতো দূরের কথা, কারো সাথে কথা কইতে গেলেও সে স্বর্ণকারের দাড়িপাল্লা দিয়া মাইপা হিসাব কইরা কথা কয়।

এই টাইপের অবহেলা সহ্য কইরা যদিওবা তারে পটানোর চেষ্টা করি তাইলে অনেক কাঠখর পুড়াইতে হয়। সামান্য কোলে নেয়ার জন্যে চকলেটের অফার দিতে হইবো, তাও আবার সস্তাগুলা না, টিভিতে যেগুলার বিজ্ঞাপন দেয় সেইগুলা( এই বয়সেই ঘুষের প্রবৃত্তি)। যদি কপাল ভাল থাকে তাইলে ঘুষ দেওয়ার পরে সে কোলে আসতে সম্মত হইবো। আর ‍যদি খারাপ হয় তাইলে ঘুষের মাত্রা বাড়াইতে হইবো।

এরপর সেকেন্ড ফেইস। পিচ্চি কাছে আসতে রাজি হইলে তারপর শুরু হইবো তার নানাবিধ শাররিক নির্যাতনী আবদার। এই যেমন তারে গাড়িতে চড়াইয়া ঠেলতে হইবো, তার সাথে ক্রিকেট খেলেতে হইবো এইসব। ক্রিকেটেও আবার শর্ত আছে। শর্ত হইতাছে এক. সে আগে ব্যাট করবো আর দুই. তার আউট নাই। যদি রাজি না হই তাইলে ওয়াজ শুরু হইয়া যাইবো।

কাপঝাপ কইরা পেরেসান হইয়া যখন মনে হইবো, ’ মাফ চাই, আমার পটানোর দরকার নাই’, ঠিক তখনই শুরু হইবো আসল খেলা। চরম ওয়েটফুল সেই মানুষটা বিবর্তনবাদের প্রাথমিক অবস্থায় ফিরা যাইবো। অর্থাৎ, বানরের রুপ ধারন করবো। পিচ্চি তখন ঘাঢ়ে উইঠা নানারকম খেলা দেখাইতে শুরু করবো। বিভিন্ন সুপারহিরোরা কে কেমনে মাইর দেয় তা মাইরা মাইরা দেখাই আর এইগুলা বিনা প্রতিবাদে হজম করতে হইবো। মনডা চাইবো, 'HULK' কেমনে মাইর দেয় সেইডা দেখাইয়া দেই। কিন্তু কিছুই করার নাই।

পক্ষান্তরে মাইয়া পিচ্চিগুলা কম্পারেটিভলি ফ্লেক্সিবল। এইগুলা প্রাথমিক পর্যায়ে অতটা ভাব না নিলেও একটু রক্ষণশীল। এরে পটাইতে হইলে প্রথমদিকে যা করার করতে হইবো দূর থিকা। চোখ নাচানি, ভেট্কি টাইপ কিছু অঙ্গভঙ্গি করতে হইবো। কেইস যত জটিলই হোক, একটু সময় নিলেও কাজ হবে। সো লাইগা থাকতে হইবো।

যেইমাত্র পিচ্চি হাসি দিছে, মানে গ্রিন সিগ্নাল। এইবার কাছে যাওয়া যাইতে পারে। আরো কিছুক্ষণ ভেট্কা-ভেট্কি খেইলা তারে কোলে নেয়া যাইতে পারে। কোলে নেয়ার পর দুই-তিনটা ঝাকি দিলেই হাসির সাথে আওয়াজও বাইর হইবো( খিলখিল হাসি)। আর আওয়াজ বাইর হওয়া মানেই পরিস্থিতি পুরাপুরি নিয়ন্ত্রনে।

চকলেট-ফকলেট কিছু অফার করলে আরো কিছু এ্যাডভান্টেজ পাওয়া যাইবো তবে পিচ্চির পক্ষ থিকা সেরকম ডিমান্ড নাই। আরো কিছুক্ষন তার লগে পোংটামি কইরা খালি তারে বুঝাইতে পারলেই হইছে ’আমি তার পক্ষের লোক’, প্রজেক্ট সাক্সেসফুল। এইবার তার লগে যা খুশি তাই করা যাইতে পারে, সবকিছুতেই তার স্বতস্ফুর্ত অংশগ্রহন।

মাইয়া পিচ্চিগুলা ক্ষেত্রে সবচাইতে বড় এ্যাডভান্টেজ যেইটা তা হইতাছে এগো শয়তানি বন্ধ করার সুইচ আছে যা পোলগুলার ক্ষেত্রে নাই। আমি যখন খুশি অবসর নিতে পারি, যা পোলাগো ক্ষেত্রে হাশরের আগে সম্ভব না। মাইয়া পিচ্চি পটানোর ইফেক্ট লাস্টিংও করে বেশিদিন ( মানে পিচ্চি মেলাদিন পটিত থাকে) কিন্তু পুলাগুলারে পরের দিনই নতুন কইরা শুরু থিকা পটাইতে হয়। ইবলিশের ছাও একেকটা।

সো, পিচ্চি পটানোর ক্ষেত্রে পোলা পিচ্চির থিকা মাইয়া পিচ্চি বেটার। অল্প শ্রমে অধিক লাভ।

উদ্ধৃত বক্তব্য শুধুমাত্র পাঁচ বছর বা তার কম বয়সি পিচ্চিদের ক্ষেত্রে প্রযোজ্য। কেউ পাঁচ উর্ধ্ব পোলাপাইনের সাথে বক্তব্যের মিল খুঁজতে চাইলে নিজ দায়িত্বে খুঁজবেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×