নিরুত্তাপ জীবনের পথে হেঁটেছি একদিন
আমি সামাজিক মানুষ
যদিও আমায় চিনতে পারেনি কেউ।
স্বর্গের রোদে শরীর জুরাই
আর মর্তের মাটিতে ইট পেতে ঘুমাই,
আমায় দেখেনি কেউ
আমি লোমহর্ষক নই,
আমি তোমাদেরই কেউ।
নরকের হাওয়ায় রাসায়নিক বিষ
আমি গন্ধ শুঁকেছি,
দেখেছি সেখানে অনেক ধর্মের লোক
তাদের কেউ কেউ জগতে ধার্মিক ছিল,
আমার দিকে তাকায় নি কেউ
আমি তাদের পরিচিত নই।
ভিন্ন এক গ্রহে চলে যাব
যেখানে ধর্ম নেই, বর্ন নেই,
এমনকি কোন গন্ধ নেই
এবং নেই কোন রং । ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


