একদিন যখন ভালোবাসতে ইচছা ছিলনা
তখন তুমি আমায় কাছে টানলে,
আমি প্রেম, মোহ, ক্রোধ সবই ভুলেছি
কিন্তূ তুমি বললে অদ্ভুত এক স্বপ্ন আছে তোমার কাছে-
তুমি আমায় স্বপ্ন দেখালে।
তারপর একদিন স্বপ্ন ভেঙ্গে গেল-
পৌষের রোদে আমি একাকি ফিরেছি
আর ভেবেছি আমি একদিন ষাট পেরোব।
তখন ঐ রোদের আলো আমার জন্ম থেকে ষাটের কাব্য।
যেদিন চাঁদ ডুবে ছিল-
সেদিন আমি কবি হয়েছি
তাই আমি কবি প্রেমিক হইনি,
তাই তুমি জোনাকী পোকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


