somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মরদুম ভাবনা

লিখেছেন শাহিনুল হক শাহিন, ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৯


মধ্যবিত্তের অমরত্ব,
ভেজা বেড়ালের হুংকার ,
অক্টোপাসের মেরুদণ্ড,
মোল্লার রসালো যুক্তি,
কাদার গৌরবময় হিমালয়,

ইশ্বরের অমরত্ব,
ভূমিকম্পের হুংকার,
শিক্ষকের মেরুদণ্ড,
রাজনীতিকের রসালো যুক্তি,
সময়ের গৌরবময় হিমালয়,

অবশিষ্ট ক্রন্দনরত আত্মার বিলুপ্তি!!! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     ০ like!

কবর খোঁড়ে লাশ দেখিনি, দেখেছি ইতিহাস!!

লিখেছেন শাহিনুল হক শাহিন, ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫১

দমের বয়স দমের খেলায়, নীরবে খেলছে।
ভাঁজ পড়া কপালে সময়ের পাতা বাড়ছে।

আবেগের বুকে চেপে বানিজ্য সময়ের শাসনে।
আনন্দ জায়গা নিল, না পাওয়ার অনশনে।

বাড়ছে দেখা, না- দেখার চিরায়ত দ্বন্দ্ব ।
বাড়ছে না চোখের বয়স, নিরুপায় অন্ধ।

বিভ্রান্তির চাদরে সত্য কানের কুয়াতে বন্দী।
বাড়ছে না মগজের দূর্গে স্বপ্ন- লালিত গ্রন্থি।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১১ বার পঠিত     ০ like!

আশার বাড়ি ধূসর মাটিতে

লিখেছেন শাহিনুল হক শাহিন, ১১ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৬

কত কিছুই তো হওয়ার ছিল,
আশা নিয়ে বিদায় নিল শঙ্খচিল
ঈশ্বর হয়ত!!
কোন দিনই বাড়ি আসবেন না।
স্বপ্নের স্বর্গে নীরব হাহাকারে
অনাগত সারথীরা...।
হাতছানির মায়া,
কায়ার অঙ্গুলিতে আজ দিশেহারা।
কষ্টে আড়ষ্ট বুক,
কত কিছুই হওয়ার লোভনীয় প্রস্তাব,
তবু, আশাও স্বপ্ন দেখে, বড় এঁকেবেঁকে ...
কষ্টগুলো বাষ্প হয়ে আকাশেতে
আশাগুলো পড়ে আছে ধূসর মাটিতে। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     ০ like!

মাত্রায়ন

লিখেছেন শাহিনুল হক শাহিন, ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৫৬



গঙ্গা জলে সাঁতারে দেখেছি,
রক্ত স্রোতে হাতড়ে খুঁজেছি,
পায়নি, শান্তি তোমায় পায়নি!!!!
সবুজ বৃক্ষের কঙ্কাল এঁকেছি,
সায়র ভূমিতে মরুভূমি রচেছি,
যায়নি, ছেড়ে তোমায় যায়নি!!!!
নিয়মের বৃত্তে চোরাবালি গড়েছি,
সময়ের সাতকাহনে বিদ্রোহ করেছি,
ভুলিনি, আজো তোমায় ভুলিনি!!!
পতনের রাজ্যে পতাকা উড়িয়েছি,
কামড়ে ধরা কষ্টের ব্যথা সয়েছি
মাত্রায়নে, হেরে যেতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     ০ like!

আমি এই যুগের নপুংসক ....

লিখেছেন শাহিনুল হক শাহিন, ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২

আর কতবার শকুনেরা খামচে ধরবে অভিজিৎদের পথচলা!!!! আর কত কাপালিক রক্তের হোলি খেলায় পূজো দিবে প্রভুর!!!! কতটুকু রক্ত পান করলে স্রষ্টা, সৃষ্টিকে বলবে আর চাই না!!!! হুমায়ুন আজাদ, রাজিব, অতঃপর অভিজিৎ রায়, রাফিদা আহমেদ বন্যার কি অপরাধ ছিল!!! এই দেশে নামাজ না পড়লে,সুদে অর্থ বৃদ্ধি করলে, মানুষ পোড়ালে কতল হয়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     ০ like!

দুখিনী বর্ণমালা

লিখেছেন শাহিনুল হক শাহিন, ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫



আজো আমি শুনি আত্ম-চিৎকারে বিউগল ধ্বনি ...
দুখিনী বর্ণমালা প্রিয়হারা কান্নায় ব্যাকুল,
সালাম, জব্বারেরা শান্তিতে চোখ বুজতে আকুল।
অর্ধ-সেদ্ধ ভাষার গোঙানি শহীদ মিনারের বেদিতে,
মায়ের ভাষা বড় হচ্ছে বদ্ধ ফ্ল্যাটের এ্যাকুরিয়ামে।
বিদেশী ভাষায় হিস্ হিস্ রবে প্রকম্পিত গাঙ্গেয় ব-দ্বীপ
রক্তের সাথে বাহাস করছে ঔপনিবেশিক নিকোটিন...।
ধমনীতে মধ্যপ্রাচ্যের অর্কেষ্ট্রা বাজাছে আদমের সুর,
বৃদ্ধাশ্রমের কফিনে পড়ে থাকতে দেখেছি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     ১ like!

মধ্যবিত্ত.....

লিখেছেন শাহিনুল হক শাহিন, ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২

পৃথিবী নামক গ্রহে সবচেয়ে অসহায় মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো....যারা, স্বপ্ন শুধু জন্ম দিতেই জানে না...নীরবে কবর দিতেও জানে(ট্রিপিক্যাল মধ্যবিত্ত)। যারা মদ খেতে ভয় পায়....দুধ খেতে লজ্জ্বা পায়। শুকনো মনে ভক্তি করে...গোপন চোখে অশ্রু ঝরে.. । যারা খালি পেটে, ভরা হাসি হেসে বলে "ভালো আছি দাদা"। .হায়রে!!! মধ্যবিত্ত!!!!???? বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     ০ like!

নিথর হওয়ার গল্প

লিখেছেন শাহিনুল হক শাহিন, ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

যে দিন আমি নিথর হয়ে যাবো
ভাবছো কেন, সবাই তো তাই যায়।
"ইতিহাসের ঐতিহ্য ধরে রাখতে"
আরে না, এটাই প্রকৃতির বিধান
অক্সিজেন করবে না আত্মীয়তা
ফুসফুস হারাবে জন্মান্তরের মিত্রতা।
কিসের কথা বলছো"আদানপ্রদান"।
রক্তের হিমঘরে আজও প্রবাহমান
হবে, হবেই সত্যি, আমার বিদায়
বড় প্রয়োজন, তাইতো আয়োজন।
"বেশি বকছি আমি!",শেষ মিনতি
দীর্ঘশ্বাসে আর নেই কোন আরতি
শোন, নিথর হয়ে যাচ্ছি এই... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯১ বার পঠিত     ০ like!

জীবন...

লিখেছেন শাহিনুল হক শাহিন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

কালি হারানো নবীন কলম,
শুকিয়ে যাওয়া চুম্বনরত ঠোঁট,
অটো রিক্সার সরব আর্তনাদ,
গাঁজার উৎকট কুট গন্ধ,
শরাবে বুদ হওয়া নীল নেশা,
রমনীর হেঁয়ালি ভরা মাদকতা,
জীবন চাকার অবিরাম ঘর্ষণ,
নৃত্য কলায় বৃত্তের ব্যাসার্ধ,
ঢেঁকুর তোলা অসার তৃপ্তি,
ভায়োলিনের তারে রণ সঙ্গীত,
লিকলিকে কুকুরের প্রতিদান,
কেন্দ্র হতে পরিধির জন্ম-নিয়তি,
বাঁচার নামে কসাইয়ের দোকান,
দুঃস্বপ্নের নীরব আলিঙ্গন,
বীর্য ক্ষয়ে বীরত্ব গাঁথার তীব্র ওজন,
জীবন,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     ০ like!

হতাশার চাদরে...

লিখেছেন শাহিনুল হক শাহিন, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

নিজেকে দেখে নিজেই বড় চমকে উঠি। সবকিছু যেন গায়েবী আওয়াজে (ডেলফির মন্দির) চালিত, প্রবাহিত। সমাজের আমি, কলেজের আমি, বন্ধু বান্ধবের আমি, পরিবারের আমি ....কিন্ত আমার আমিত্বটা কোথায়? ক্রমে ক্রমে গোঙরে কাঁদা নিষ্পাপ আমিত্বটার মৃত্যু, আমাকে নিস্তব্ধ ইশ্বরে পরিণত করেছে। জন্ম-মৃত্যুর সন্ধিতে সময়ের যে ফুসরত, তাতে তাত্ত্বিক আছে হাজারো ...কিন্ত সমাধানের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     ০ like!

বিবেক বন্দী...

লিখেছেন শাহিনুল হক শাহিন, ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮

দেখার মাপটা জানতে হয়...চোখ দিয়ে ধুলো দেয়া যায়...ক্যামেরা দিয়ে সময় ধরা যায়...অনুভূতি মাপা যায় কি...ইদানীং সবাই ফ্রেম বন্দী হতে চায়...বিবেক বন্দী নয় বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ০ like!

পেট্রোল ....

লিখেছেন শাহিনুল হক শাহিন, ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

পেট্রোল জানে না কি পুড়ছে ...কাকে পুড়ছে ...জানবার কথাও নয়...জানার কথা অসীম শক্তিধরের...আর তারই প্রেরিত আশরাফুল মাখলুকাতের....অবশেষে আকাশও চুপ...মাটিও অসহায় বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     ০ like!

একাকী আঁধার ...

লিখেছেন শাহিনুল হক শাহিন, ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০২

আলেয়ার আলোতে নয়...ফিরতে চাই....আঁধার হতে আরও গহীন আঁধারে... যেখানে আজও আঁধারকে পরাজিত করতে পারেনি ঈশ্বরের আলো...পারেনি সীমাবদ্ধ করতে অন্ধকারের নিবিড় গভীরতা ....থাকতে চাই... নির্মল, বিশুদ্ধ, চিরায়ত আঁধারের স্বর্গে ...চিরকাল ....একাকী বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     ০ like!

আধুনিক ইডিপাসেরা....

লিখেছেন শাহিনুল হক শাহিন, ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০১

অন্যের পূর্ণতা দেখে জীবনের অপূর্ণতা গুলো বড্ড খচখচ করে ...নেশার মতো চেপে বসে নিয়তির চরম অক্ষমতা...আমরাই কি একবিংশ শতাব্দীর ইডিপাস!!! ...না কি ধর্মীয় বুলির অসহায় পাঠা...সান্ত্বনার বাণী খুব ওজনদার হয়...রক্ত ক্ষরিত সময়ে অসহনীয় ভাবে নিঃশেষিত হওয়ার মত ওজনদার .... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     ০ like!

ধিক্কার ......শিক্ষকরা জাগ্রত হোন...

লিখেছেন শাহিনুল হক শাহিন, ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

নবীন ক্যাডার হয়েও নবীনতর (জনাব মোঃ মিজানুর রহমান) ক্যাডারের জন্য আমি আজ লজ্জিত, স্তব্ধ, বাকরুদ্ধ ....আর কত আঘাতপ্রাপ্ত হলে রাবণ বধে রাঘবের আবির্ভাব হবে এই শিক্ষক কুলে....তাই সব ভুলে " হে ধরিত্রী দ্বিধা হও.....গ্রহণ কর মোরে " বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯০ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৬০৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ