দমের বয়স দমের খেলায়, নীরবে খেলছে।
ভাঁজ পড়া কপালে সময়ের পাতা বাড়ছে।
আবেগের বুকে চেপে বানিজ্য সময়ের শাসনে।
আনন্দ জায়গা নিল, না পাওয়ার অনশনে।
বাড়ছে দেখা, না- দেখার চিরায়ত দ্বন্দ্ব ।
বাড়ছে না চোখের বয়স, নিরুপায় অন্ধ।
বিভ্রান্তির চাদরে সত্য কানের কুয়াতে বন্দী।
বাড়ছে না মগজের দূর্গে স্বপ্ন- লালিত গ্রন্থি।
কবর খোঁড়ে লাশ দেখিনি, দেখেছি ইতিহাস।
জন্ম স্রোতে মলিন ঈশ্বর, করে তারি পরিহাস।
সিসিফাসের গোলকধাঁধা, অমরত্বের পরশপাথর।
ছোটরা আরও ছোট হবে, মন হবে আবেগ শূন্য নিথর...
২০/৩/১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


