
পৃথীবির সকল দেশের নাগরিক সুষ্ঠভাবে সুযোগ সুবিধার পাবার আশায় একজন অভিভাবক নির্বাচিত করে থাকে। এই সোনার বাংলার সোনার মানুষ গুলোও কিন্তু এর ব্যতিক্রম নয়। তাদেরও আশা থাকে সরকারের কাছ থেকে ভালো কিছু পাবার। জনগণের নাগরিক সুযোগ সুবিধার ব্যাপারে সরকারও অবগত আছে এতে কোন সন্দেহ নেই। আজ পৌনে ১৭ কোটি মানুষের মধ্যে যেখানে প্রায় ১ কোটি মানুষের রুটি-রুজি নির্ভর করে যে গাড়ির উপর আজ সেই গাড়ি গুলো চলার অধিকার হারাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে সেটা বলা হচ্ছে না। তবে যে ২২ মহা সড়কে কোনক্রমেই এই গাড়ি চলতে দেওয়া হবে না সেখানে একথা বলাই যায় যে তাঁরা এই গাড়ি গুলোর ব্যাপারে যেমনটা সন্দিহান তেমনি সেই গাড়ির সাথে জড়িত মানুষ গুলোর ব্যাপােরেও যে খুব ভালো অবস্থানে আছে সেটা কতটুকু বলা যায় আপনারাই ভালো বুঝবেন। স্বীকার করছি প্রস্তাবিত আইন টা ভালো তবে এটার চেয়ে কি ঐ মানুষ গুলোর পেটে খাবার যাওয়ার চেয়েও বেশি ভালো? যে মানুষ গুলো বেঁচে থাকার তাগিদে সূর্য উদয় হবার পূর্বেই তার সারা দিনের খাবার সংগ্ররে অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত তিন চাকার সেই গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে। তাদের এই ন্যায্য আয়রোজগার আজ আমাদের দেশের সুশীল সমাজের দুচোখের বেদেনায় রুপ নিয়েছে। আমাদের সেই সমাজের মানুষ গুলো মুষ্টিমেয় কিছু পথযাত্রীর সুবিধার্থে সারা দেশের যে ২২টি মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তাদের কি জানা আছে দেশের অভ্যন্তরের এই ২২ টি মহাসড়ক বাদে যে রাস্তা গুলো আছে সেই রাস্তা গুলোতে সিএনজি, অটোরিক্সা, ট্যাম্পু, মাহেন্দ্রর মতো গাড়ি গুলো চালিয়ে আয়তো দূরের গ্যাস/তেলের মূল্যই আনো সম্ভব না। দেশের এই লক্ষাধিক গাড়ি গুলো তৈরি বা আমদানীতে তেমন কোন নিষেধাজ্ঞা নেই। আর সেখানে নিশষধাজ্ঞা থাকবেই বা কেন এতে যে সরকারি কোষাগারে একটা মোটা অঙ্কের রাজস্ব আয় হয়ে থাকে। তাছাড়া মাঝে মাঝে এই গাড়ি গুলোর চলাচলে একটু কড়াকড়ি করলেই যে নেতা নেতৃদের পকেট ভারি হয়ে থাকে। এবারের পদ্ষেপে যদিও সেরকম কোন আভাস মিলছে না তবে অতীতে কিন্তু এমনটাই হয়ে এসেছে।
এই উদ্যোগ বর্তমান সরকারের জন্য নিঃশন্দেহ ভাল হতো যদি এই লক্ষ মানুষ ও তাদের পরিবারের রক্ষণাবেক্ষনের জন্য অামাদের সরকার থ্রি হুইলার ভাতার ব্যবস্থা করতো। মনে করি তা সম্ভব না, তবে কেন এই ভুক্তভোগী মানুষ গুলোর পেটে লাথি মারা হচ্ছে? এর ব্যাখ্যাটা যেন আমাদের মন্ত্রীবৃন্দ বলে যায়।
সময় থাকলে আমার www.usefulearth.com সাইট টি ঘুরে আসবেন। নিশ্চয় ভাল লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

