somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়ার উদ্দেশে খোলা চিঠি - ১

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাননীয় বিএনপির নেত্রী।
আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা।

জানি, মামলার জটে হয়তো আপনার মানসিক অবস্থা খুব একটা ভাল নেই তবুও আজ আপনার উদ্দেশ্য মোটা দাগে দুইটা কথা বলতে চাই। আমি ক্ষুদ্র মানুষ তবুও নানান কিছু জানার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। আমার মনে হয়, এই দেখা, এই জানা শুধু আমার নয়, এ দেশের লক্ষ জনতার।

আজ আপনার দল আর আপনার উপর এক প্রকার স্টীম রুলার চলছে, এখন রাজনৈতিকভভাবে অনেকটা ব্যার্থ আপনার দল। আপনার দল এখন অনেকটা অগোছালো। কিন্তু এই পরিস্থিতির জন্য আপনি কতটুকু দায়ী, কখনো জানার চেষ্টা করেছেন কি?

নিজের ভুল অনেকে ধরতে পারে না, অনেকে ধরার চেষ্টা করে না। আপনার অসংখ্যা ছোট ছোট ভুল আজকের এই কোনঠাসার কারণ। ক্ষুদ্র দৃষ্টিতে আপনার ব্যার্থতার কারণগুলো খুজেঁ দেখার চেষ্টা করেছি, আজ দুইটি বিষয়ে কিছু বলতে চাই।

তারেক রহমান আপনার বড় সন্তান আপনার দলের বতর্মান অন্যতম নীতিনির্ধারক,
আবার এ দেশের উল্লেখযোগ্য মানুষের কাছে খলনায়ক। দূনীতিসহ নানান অভিযোগে অভিযুক্ত তিনি, তা মিডিয়ার অপপ্রচারে হোক আর বিরোধী দলের কুট-চালে হোক এদেশের অনেকের কাছে তিনি এখন খলনায়ক। তাঁর এই পরিস্থিতির জন্য আপনি সম্পূর্ণ দায়ী। আপনার দলের প্রতি আপনার বিশ্বাস রাখা উচিত ছিল যে আপনার অনুউপস্হিতে তারেক রহমানকেই সবাই দলের দায়িত্ব দিবে। কিন্ত আপনি কি ভেবে দলের ভিতরে নতুন পদ তৈরি করলেন আর সেখানে বসালেন নিজ পুত্রকে যা আপনার দলের অনেক সিনিয়র নেতা মানতে পারেননি। মঈনউদ্দিন-ফখরুদ্দীনের আমলে হয়তো কিছু আঁচ করতে পেরেছিলেন।

তারেক রহমানের ক্ষমতার পাশে জোড় হয় সুবিধাবাদীদের এক বড় দল তারা তৈরী করে দূনীতির এক মহা-আখড়া। আপনি সেই আখড়া ভাঙ্গার চেষ্টা করেননি বরং আগলে রেখেছিলেন। চারদিকে এখন তাকিয়ে দেখেন সেই সুবিধাবাদীদের দল আপনি খুজে পাবেন না। আপনি দায়িত্ব থাকা অবস্থায় তারেক রহমানকে ক্ষমতায় কেন্দ্রের আনা কতটুকু প্রয়োজন ছিল তা আজ প্রশ্ন তুলে।
বিরোধী পক্ষ সবসময়ই চাইবে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব পঙ্গু হোক তারা তাদের উদ্দেশ্য সফল। আর তাদের সাফল্যের পথ অনেকটা আপনি করে দিয়েছেন।

আপনি শেখ হাসিনার দিকে তাকিয়ে দেখেন তিনি টানা দশ বছর ক্ষমতায় থাকলেও এখনো জয়কে ক্ষমতার কেন্দ্রে আনেননি তাই তাঁর বিরুদ্ধে যতই দূনীতির কথা উঠুক পাবলিক তা আমলে নিচ্ছে না। আপনাকে সবাই আপোষহীন নেত্রী বলে জানে, তাহলে মামুন,ফালুদের সাথে কেন আপোষ করেছিলেন। তারা বছরের পর বছর দূরনীতি করে গেছে কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেননি, এমনকি ফালুর বাসায় সরকারি টিনও পাওয়া গেছে। আর এসব হয়েছে তারেক রহমানের ছত্রছায়ায়। আপনার দলের পতনের সূচনা ঐ দিন থেকে যেদিন দলে নতুন পদ তৈরী করে সেখানে তারেক রহমানকে বসালেন।

শেখ হাসিনা দলের প্রয়োজনে অনেক সিনিয়র নেতা ছেটে ফেলে উদীয়মান তরুনদের হাতে ক্ষমতা দিয়েছেন তারা দলের জন্য জীবন দিতেও প্রস্তুত পক্ষান্তরে আপনার দলের আন্দোলন দেখলে পাবলিক মুচকি হাসে। তবুও আপনি মওদুদের মত অনেক সুবিধাবাদী নেতাকে টেনে নিয়ে বেড়াচ্ছেন। আপনি রাজনীতিকদের হাতে নেতৃত্ব দেওয়ার চেয়ে আমলাদের বেচে নিয়েছেন বেশি। আমলারা দলের মাঠের খবরের চেয়ে নিজের পকেটের দিকে খেয়াল রাখে বেশি।

আপনার সুস্হতা কামনায়---
আজ এ পর্যন্ত।
আবারো খুব শ্রীঘ্রই আপনার উদ্দেশ্যে লিখব আমার ক্ষুদ্র দৃষ্টিতে ধরা পড়া আরো কিছু ভুল নিয়ে।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×