
নানার কাছে গল্প শুনেনি, এমন লোক বোধ হয় খুব কম পাওয়া যাবে এ জগতে, আমার দীর্ঘ একটা সময় কেটেছে মামার বাড়িতে তাই নানার কাছে হাজার গল্প শুনার সুভাগ্য হয়েছে আমার।
নানার বেশীভাগ গল্প-রাজ কাহিনী। আর সব গল্পের শুরু একইভাবে---
এক দেশে এক রাজা ছিল, তার ছিল দুই ছেলে, তারপর গল্পের ডানা মেলা শুরু-- উপডানা, শাখাডানা। গল্পের কাহিনীর শুরু আছে কিন্তু শেষ নেই। কখনও কোন গল্পে শেষ পর্যন্ত শুনার সুভাগ্য হয়নি।
প্রতিদিনের মত নানা গল্প শুরু করলেন- এক দেশে ছিল এক রাজা, তার দুই ছেলে---
আমি নানাকে থামিয়ে বললাম- এই গল্প বাদ,
নানা বলল- কেন?
আমি বললাম- রাজার শুধু ছেলে থাকবে কেন, মেয়ে থাকতে পারে না। মেয়ে আছে এমন রাজার গল্প শুনবো।
নানা গল্প আবার শুরু করলেন--
এক দেশে এক রাজা ছিল, তাঁর ছিল-এক কন্যা।
দেখলে, মনে হতো আসমান হতে যেন হুর নেমে এসেছে। তাঁর হাসিতে যেন মুক্তা ঝরে পড়ত।
গল্পের বাকি অংশ নানা বলেছিলেন কি না, তা আর বলতে পারব না-কারণ
আমি রাজকন্যাকে পঙ্খীরাজ ঘোড়ায় করে নিয়ে সাত সমুদ্র-তের নদীর উপারে পরীর দেশের, ফুলের বাগানে-------------
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



