
ছবি "প্রথম আলো "
আজ সারাদেশে আওয়ামলীগ আনন্দ মিছিল করেছে কারণ ইউনেস্কো নামের একটা প্রতিষ্টান নাকি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি তাদের নথি-পত্রে উঠিয়েছে। আসলে এরা কি ভাল প্রতিষ্টান? কিছুদিন আগে আমাদের উন্নয়নের সাথে কত বিরুধীতা করল তারা, আমাদের বিদ্যুৎ উদপাদনে ক্ষতি করতে চাইছিলো, কত্ত বড় সাহস!! বলে কিনা মংলা বন্দরে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরী করলে সুন্দরবনের ক্ষতি হবে। মায়ের চেয়ে মাসির দোরত।
কিন্তু আমার মাথায় ঢুকছে না, যে আওয়ামলীগ তাদের জুতা-পেটার অবস্থা করল আবার তাদের দেওয়া স্বীকৃত নিয়ে এত্ত লাফালাফি!!!
৭ই মার্চের ভাষণকে কারা স্বীকৃত দিল আর কারা স্বীকৃত দিল না তা দিয়ে এই ভাষণের গুরুত্ব মাপা বড় অন্যায় হবে। ৭ই মার্চের ভাষণ ছিল একটি বঞ্চিত জাতির আলোর দিশা, একটি স্বাধীণ ভূ-খন্ডের জন্মের আহবান। যে ভাষণ শুনে লক্ষ লক্ষ জনতা জীবন বাজি রেখে লড়াইয়ে নেমেছিল। জন্ম দিয়েছিল একটি নতুন দেশের। সেই ভাষণ কে বা কারা স্বীকৃত দিল তা নিয়ে মাথা না ঘামিয়ে, উচিত সেই ভাষনের ডাক পূরণ করার জন্য মন দিয়ে কাজ করা।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
আমরা কি সত্যিকারের মুক্তি পেয়েছি!! এখনো দেশের অর্থনীতি নাজুক, দরিদ্রে ভরা, বৈষম্যপূণ্য পুরো সমাজ। বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে রাজনীতি না করে, তার স্বপ্ন পূরণ করলেই তবে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে।
আওয়ামলীগকে ভাবতে হবে এদেশের মানুষ এখন মোটামুটি সচেতন-- তাই তাদের দ্বি-মুখী নীতি পরিহার করা উচিত। ইউনেস্কো যদি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তাদের ঐতিহাসিক দলিলে লিবিবদ্ধ করে ভাল কাজ করে থাকে, তাহলে তারা যে বলে মংলা বন্দরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করলে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে, তাদের একথাও ১০০% ঠিক।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




