somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের রাজনৈতিক নেতা-নেত্রীদের ঐতিহাসিক কিছু ভুল সিধান্ত, কিছু ভুল কথা, যা এখনো আমাদের দেশের স্বাভাবিকতার অন্তরায়।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাংলাদেশে বর্তমানে চলছে "নামের" গনতন্ত্র। অন্যদৃষ্টিতে দেখলে গনতন্ত্রের নামে "পরিবারতন্ত্র"। কোন দেশকে উন্নত হতে হলে, বা কোন দেশকে কল্যান রাষ্ট্র হিসাবে দেখতে চাইলে নামমাত্র গনতন্ত্র, পরিবারতন্ত্র থাকলে তা আদৌ সম্ভব নয়। কারণ এখানে জবাবদিহিতা থাকে না, আর জবাবদিহিতা ছাড়া উন্নত রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র স্বপ্নমাত্র।

বাংলাদেশের জন্ম পর থেকে আমাদের রাজনীতিবিদরা শক্তিশালী গনতন্ত্রের চিন্তা কখনও করিনি, সবাই শুধু ক্ষমতা চেয়েছে। তবুও কিছু গনতন্ত্র বিদ্যামান ছিল তা আজ নাই বললেই চলে। আর এই না থাকার অন্যতম কারণ, আমাদের রাজনীতিবিদরা একজন আরেকজনকে বিশ্বাস করে না। এই অবিশ্বাস এক দিনে আসেনি তাদের কিছু কথা এই অবিশ্বাসের মূলভিত্তি।

এরশাদ আমল থেকে দেখি-- স্বৈরাচার আন্দোলন যখন তুঙ্গে, এরশাদের ক্ষমতা তখন যায় যায়, এরশাদ রাজনীতি চাল দিলেন, তিনি নির্বাচনের ঘোষনা দিলেন, খালেদা জিয়া ও শেখ হাসিনা কেউ এরশাদের অধীনে নির্বাচনে যাবে না ঘোষনা দিলেন। ১৯৮৬ সালে চট্রগ্রামের এক জনসভায় শেখ হাসিনা ঘোষনা দিলেন- এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে "সে জাতীয় বেঈমান"। সেই নির্বাচনে কে গিয়েছিল আর কে যায়নি তা সকলে মোটামুটি জানে।

১৯৯৫-১৯৯৬ সাল বিএনপি পরবর্তী নির্বাচনে তত্ববাধয়ক সরকার দিতে অস্বীকার করল, আওয়ামলীগ, জামায়াত রাজপথে দিনের পর দিন হরতাল দিতে থাকল। বিএনপির নেত্রী সে দিকে কোন কর্ণপাত না করে থিওরী দিলেন- "পাগল আর শিশু ছাড়া কেউ নিরেপক্ষ হয় না"।
কিন্তু শেখ হাসিনা নাছোড় বান্দা, তিনি জানেন বেগম জিয়ার চাইতে পাগল বা শিশু নির্বাচন সুষ্ঠু করতে পারবে। বেগম জিয়া আনন্দোলনের মুখে একদল পাগল বা শিশুর হাতে ক্ষমতা দিয়ে দিলেন। নির্বাচন হল শেখ হাসিনার জয়।
এখন বেগম জিয়া সেই পাগল আর শিশুর জন্য অনঢ় অবস্থানে, তিনিও শেখ হাসিনার মত বিশ্বাস করে নিয়েছেন, পাগল ও শিশু মন্দের ভাল।
কিন্তু এবার শেখ হাসিনা পাশার চাল উল্টাইয়া দিলেন, তিনি কোনভাবে পাগল আর শিশুর হাতে ক্ষমতা দিবেন না কারন ঐ যে-----১৯৯৬ সালের ফল।

বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বড় ভিলেন হল এরশাদ, তার দ্বি-মুখী আচারণ এ দেশের রাজনীতির অনেক ক্ষতি করেছে-- তিনি একবার বলেন- শেখ হাসিনার অধীনে নির্বাচনতো দুরের থাক বেহেশতও যাবে না। কিছুদিন পরে দেখা গেল উনি শেখ হাসিনার উপদেষ্টা।

আমাদের দেশের বর্তমান এই অবস্থার জন্য দুই দলই দায়ী, বিএনপির বরখাস্ত মহাসচিব মরহুম মান্নান ভূঁইয়ার একটি বাক্য এই ক্ষেত্রে খুবই যুতশই- "বিএনপি আর আওয়ামলীগ মাল এক বোতল ভিন্ন"

রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই, তবুও কথার একটা সীমা রেখা থাকা উচিত অন্তত বড় দুই দলের।


সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×