
চাইলে লিঙ্কে যেয়ে পুরো বক্তব্য পড়তে পারেন। পাটের সোনালি দিন ফিরেছে : প্রধানমন্ত্রী বক্তব্য
বিচারপতি খায়রুল হকের খায়েশি রায়ে যখন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হল, নির্বাচন নিয়ে অচল অবস্থা হল দেশের, সবাই শেখ হাসিনার দিকে চেয়ে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়তো তিনি করবেন কারণ তিনি সবসময় বলতেন "আমি কাউকে মানুষের ভাগ্য নিয়ে খেলতে দিব না, ভোটের অধিকার কেড়ে নিতে দিবো না"
ভোট শব্দের অর্থ ও পদ্ধতি জানতে নতুন প্রজন্ম হয়তো অভিধানের পাতা উল্টাবে কিছুকাল পরে। যাইহোক সেই অচল অবস্থায় শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন ডাকলেন সবাই নড়েচড়ে বসলেন হয়তো আশার বাণী অাসবে। কিন্তু জাতি হতবাক হল, পাটের জন্মতত্ত্ব আবিস্কার নিয়ে এহা বড় বক্তব্য, পাট দিয়ে বিশ্ব জয়ের ভবিষ্যতে বাণী শুনলো জাতি।
এখন তাহলে করোনা মূহুর্তে কেন পাটকল বন্ধ? লোকসান কেন হচ্ছে? আবিস্কার কি অ-আবিস্কার হয়ে গেছে? যদি লোকসানের জন্য বন্ধ করতেই হয় তাহলে করোনা কালে কেন? গোল্ডেন হ্যান্ডক্যাশ পাবে পারমান্টে শ্রমিকরা কিন্তু অনিবন্ধিত আরো কয়েক হাজার শ্রমিক যে বেকার হল তাদের এই কর্মসংস্থান কোথায় হবে? আপনারা গার্মেন্টস মালিকদের বলছেন শ্রমিক ছাঁটাই না করতে অথচ আপনারাই শ্রমিকদের পথে বসাচ্ছেন?
একটি ছোট্ট কমেন্ট উল্লেখ করে শেষ করছি, একজন বিখ্যাত ব্লগার তার এক লেখার মন্তব্যের প্রতিউত্তরে লিখেছে "যদি এ দেশে পরিবর্তন বা ভাল কিছু হয় তা শেখ হাসিনার মাধ্যমে হবে" আমি লিখতে চেয়েছিলাম তিনি কত যুগ ক্ষমতায় থাকলে সেই পূর্ণিমা রাত দেখতে পাব?
জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া ঠিক নয় ভেবে একাকী একটু হেসে নিজেকেই বললাম, আমি বাঙ্গালী।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



