নওগাঁয় অলৌকিক আগুন! কি হতে পারে বৈজ্ঞানিক ব্যাখা?
১৮ ই মে, ২০১৪ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবুল আখতার রানা, নওগাঁ
নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামে 'অলৌকিক' অগি্নকাণ্ডের ঘটনায় কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না অগি্নকাণ্ড। সবাই যেন নির্বাক। কীভাবে হচ্ছে, কে করছে, সবই ধরাছোঁয়ার বাইরে। গতকাল সকালে সরেজমিন গেলে দেখা যায়, ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষ, পুত্র-কন্যা সবাই বাড়িঘর পাহারায় রয়েছেন। কখন কোথায় আগুন জ্বলে ওঠে তা নেভাতে সবাইকে সতর্ক থাকতে হচ্ছে। কয়েকটি পরিবারের বাড়িঘরে কোনো কাপড়-চোপড় নেই বললেই চলে। বিছানা,সোফাসেটসহ সব কাপড়ের আংশিক কিংবা অর্ধেক পুড়ে গেছে। যে কাপড়-চোপড় অক্ষত রয়েছে তা পুড়ে যাওয়ার ভয়ে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। মহাদেবপুরের কালনা গ্রাম থেকে আইয়ুব হোসেন অগি্নকাণ্ড দেখার জন্য শ্বশুরবাড়িতে এসে শার্ট খুলে ঘরে রেখে বাইরে আসার সঙ্গে সঙ্গেই এটি আগুনে পুড়ে যায়। তিনি এখন খালি গায়ে শ্বশুরবাড়িতে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ও গতকাল দুপুর পর্যন্ত কমপক্ষে ৩০ বার বিভিন্ন স্থানে আগুন জ্বলে ওঠে। এ প্রতিবেদক উপস্থিত থাকতেই মুকুলের ঘরের আলনায় রাখা শিশুসন্তানের কাঁথায় আগুন জ্বলে ওঠে। তারা সবাই জানান, মাস তিনেক আগে থেকে এ সমস্যা দেখা দেয়। বিকালে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সোবহান ও থানার ওসি আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাদের সামনেও আগুন জ্বলে ওঠে বলে জানা গেছে।
- See more at:
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন