খুব বেশি শ্রদ্ধা আর অতিরিক্ত ভালোবাসা
কখনো প্রকাশ করতে নেই।
সম্পর্কের মাঝে যতই শ্রদ্ধা আর
ভালোবাসা থাকুক,
সেটা লুকিয়ে রাখাই শ্রেয়।
কারন খুব বেশি শ্রদ্ধাভাজন ব্যাক্তি আর
অতিরিক্ত ভালোবাসার মানুষদের কাছ থেকে
সামান্য দুঃখ পেলেও তাতে কষ্ট লাগে বেশি।
শ্রদ্ধা আর ভালোবাসার মানুষের কাছ থেকে
কষ্ট পেলে মানুষ সহ্য করতে পারেনা।
আবার
প্রকাশও করতে পারেনা।
নীরবে কষ্ট লুকিয়ে রাখে মনে। কষ্ট একসময়
পরিনত হয় অভিমানে।
পরিশেষে,
অভিমান থেকে রাগ, রাগ থেকে জেদ;
আর জেদ একসময় রূপ নেয় অতিমাত্রার ঘৃনায়...
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ রাত ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




