হে নারী- নারী দিবসে পুনঃ পোস্ট
০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে নারী- তোমাকে ভালোবাসি আমি
তোমাকে শ্রদ্ধা করি
তোমারি মাঝে আছে মোর জননী
আছে প্রিয়তমা স্ত্রী।
আদরের দুলালী নয়নের পুতুলি
স্নেহের ভগ্নিগন
তোমার মাঝেই পেয়েছে শোভা
তোমাতেই মূল্যায়ন।
নারী তুমি মোর চোখের শীতল
পৃথিবীর শোভা চাওয়ার অবিকল
কোমলতা মসৃণতায় ঘিরে আছো তুমি
দিবা ও বিভাবরী।
তোমারি মাঝে আমিনা ফাতিমা
খাদিজা ছুমাইয়া
আয়শা মরিয়ম আছিয়া রহিমা
বসরার রাবিয়া।
পৃথিবীর সব মহা মানবেরা
জন্মে তব উদরে
আদর সোহাগ মমতা জড়িয়ে
রাখ যে ক্লেশ করে।
তব দুগ্ধ করায়ে পান
বাঁচিয়ে রাখো শিশুর প্রাণ
নেই কিছু তার সম প্রতিদান
শোধিতে ঋণের কড়ি।
হে নারী তোমাকে ভালোবাসি আমি
হও তুমি সুবাসি ফুল
গৌরব খুঁজি সৌরভের মাঝে
এইতো শোভার মুল।
রূপে ঝলমল দিকে দিকে কোলাহল
এতে কি আছে মান?
গুনের আকাশ মেঘাবরনে
যদি থেকে যায় ম্লান।
মহীয়সী নারী পাড়ি উদ্ভাস
পড়ে দেখ তাঁদের জীবন ইতিহাস
দু কূলে হাসে সাদা ঘন কাশ
মহিমায় শির নত করি।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুনরবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন