somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিল্লিতে লাল গালিচা সম্বর্ধনা

১১ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পৌঁছেছেন। জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি বিশেষ বিমানযোগে ১১৯ জন সফরসঙ্গী নিয়ে তিনি যান। প্রধানমন্ত্রীর এই সফর সঙ্গী বহরে এবার স্থান পেয়েছেন মাত্র দুইজন মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ।এছাড়াও থাকছেন প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা এইচ টি ইমাম, গওহর রিজভী ও ড. মশিউর রহমান। এছাড়া দুই দেশের মধ্যে হতে যাওয়া চুক্তি সংক্রান্ত মন্ত্রণালয়গুলোর সচিবসহ সরকারের পদস্থ কর্মকর্তারা থাকছেন এ সফরে। তবে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা দিন কয়েক আগে দিল্লী পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আরো থাকছেন তার বোন শেখ রেহেনা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সাত সদস্য, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন, যোগাযোগ সচিব মোজাম্মেল হক খানসহ ৪১ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর ভারত সফরকে আমি ব্যক্তিগত, পারিবারিক ও দলীয় স্বার্থে অনুষ্ঠিত হচ্ছে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। কেননা, তিনি যদি দেশ ও জাতির স্বার্থে উক্ত সফর এবং চুক্তি করেন তবে স্বাক্ষরিতব্য চুক্তির বিষয়সমূহ, আলোচ্য বিষয়সমূহ পূর্বাহ্নেই জাতিকে অবহিত করতেন, চুক্তির খুঁটিনাটি দিক ও লাভ-ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিতেন এবং প্রতিপক্ষের ঝানু আমলা ও রাজনীতিকদের থেকে দেশ ও জাতির স্বার্থ আদায়ে নিজ দেশের ঝানু আমলা ও রাজনীতিকদের সহযোগিতা নিতেন, সফরসঙ্গী করতেন। অথচ আমরা বাস্তবে দেখছি তিনি এদেশের ঝানু আমলাদেরকে ও নিজ দলের প্রবীণ, বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিকদের ডিজিটাল পদ্ধতিতে মাইনাস করে দিয়েছেন। ফলে দেশ ইতোমধ্যে দুর্বল ও শক্তিহীন হয়ে পড়েছে। প্রতিপক্ষের সাথে খেলায় দুর্বল টিম মাঠে নামালে পরিণতি যা হয় প্রধানমন্ত্রীর বর্তমান সফরের পরিণতি ও ফলাফল অনুরূপ হবে। শক্তিশালী টিম থাকা সত্ত্বেও দুর্বল টিম মাঠে নামালে ‘পাতানো খেলা' বলা হয়- যাতে কেবল প্রধান ষড়যন্ত্রকারীর লাভ হয়, দেশ ও জাতির স্বার্থ ও মর্যাদা ভূলুণ্ঠিত হয়।
আমাদের Aim in life আছে Aim of Nation নাই। আমাদের বড় বড় নেতা-নেত্রীরা শুধু বড় গলায় ভাষণ দিতে পারেন কিন্তু জাতীয় লক্ষ্য নির্ধারণের কোন চিন্তা-ভাবনা করার সময় এখনো পান নাই। আমাদের পাঠ্যপুস্তকে Aim in life-এর রচনা আছে Aim of Nation সম্পর্কে কোথাও লেখা নেই। ফলে ব্যক্তিগতভাবে আমরা ডাক্তার-কবিরাজ-ইঞ্জিনিয়ার-ধনকুবের হওয়ার লক্ষ্য নিয়ে জীবন শুরু করি, দলীয়ভাবে মারি-অরি-পারি যে কৌশলে পদ দখল ও ক্ষমতা দখলে লিপ্ত থাকি যাতে নিজের ও নিজের পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্য-সমৃদ্ধি আসে। আজীবন ক্ষমতায় থাকার লোভ এতো বেশি যে, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের দেশের শত্রু, জাতীয় শত্রুদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হই। অর্থ ও ক্ষমতাই যেন আমাদের প্রধান দুই দলের প্রধান লক্ষ্য। দেশ ও জাতি, দেশ ও জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা-নিরাপত্তা ও সার্বভৌমত্বের চিন্তা আমাদের ব্যক্তিগত ও দলীয় স্বার্থের যুপকাষ্ঠে বলি হলো কিনা তা চিন্তা করার সময় নেই!
মাছের পচন ধরে মাথা থেকে, দেশের পচন ধরে নেতা থেকে। আমাদের বেশিরভাগ নেতৃবৃন্দের পচন এতো ভয়াবহ যে, এর থেকে আরোগ্যের কোন পথ আর খোলা নেই। ধ্বংসই যার অনিবার্য পরিণতি। এরূপ নেতৃবৃন্দের ব্যক্তিগত স্বার্থচিন্তার কারণে দলীয় কর্মী-সমর্থকরা দলীয় আদর্শ-উদ্দেশ্য (যা গঠনতন্ত্রে লেখা আছে) সম্পর্কে সম্পূর্ণ বেখবর। নেতাদের দেখাদেখি প্রত্যেকেই স্বার্থচিন্তায় নিজেদেরকে নিমজ্জিত করেছে। এরূপ পরিস্থিতি দর্শনে সুস্থ চিন্তাশীল ব্যক্তিগণ দল ও দলীয় কার্যক্রম থেকে দূরে থাকেন। ফলে দেশ ও জাতি উপযুক্ত নেতৃত্ব থেকে বঞ্চিত হয়ে পতনের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×