somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তসলিমা তুমি কি পুরুষ চেনো..... চেনোওওও নাআআআআ

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তসলিমা নাসরিনের সবগুলো বই আমি পরিনি।এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না। তবে যে কয়টা পড়েছি তাতে এটুকু ক্লিয়ার হয়েছি যে, সে যে বিষয় নিয়েই আলোচনা বা তার লেখা শুরু করুক সেটা এসে বাংলাদেশের নারীর পরাধীনতা আর ধর্ম(ইসলাম) এর দোষ ত্রুটি তে এসে শেষ হবে। বাংলাদেশের কোন নারী যদি তসলিমার পায়ে মাথা কুটে কুটেও বলে যে সে সামী-সন্তান নিয়ে সুখে আছে তার কোন সমস্যা নেই আমি শিওর তসলিমা ম্যাডাম সেটা বিশ্বাস করবে না।আমার মনে হয় সে ভাল স্বামী-সংসার-সন্তান, একটা ভাল পরিবার এর মাঝে যে ভাললাগা-ভালোবাসা তা কখনও পায়নি বলেই চারপাশটাকে তার মত করে ভাবতে ভালবাসে।

একজন গরীব স্বামী সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে তার বউ এর জন্য যখন মোটা কাপড়ের একটা শাড়ি নিয়ে যায় আর তাই পেয়ে অশীক্ষিত,গ্রাম্য (আমাদের দৃষ্টিতে) আটপৌরে বউ এর মুখে যে লাজুক হাসি ফোটে, তাতে তার মনের ভিতরে সুখের বান বয়ে যায় তা দেখার বা বোঝার দৃষ্টি তসলিমার কি আছে? অথবা ঢাকার রাস্তাতেই যখন দেখি
কাঠফাটা রোদ হোক,ঝড় হোক,তুফান হোক ট্রাফিক পুলিশ যখন ঠাই দাড়িয়ে ডিউটি করছে তার সবটাই কি নিজের জন্য? একজন পুরুষের পেটের খিদা বা জৈবিক চাহিদা মিটানোর জন্য যে টাকার দরকার তা কামাই করতে এত খাটাখাটনি না করলেও চলে।কিন্তু পুরুষটির তা করে কেবল ঘরে রেখে আসা বউ আর বাচ্ছার জন্য। ইসলাম তো নারীর পক্ষে কত ভাল ভাল কথাও বলেছে কিন্তু কই এখন পর্যন্ত তো তসলিমার মুখে একবারো বলতে শুনলাম না যে এটা ইসলামের ভাল দিক।
বাংলাদেশের কিছু কাঠমউলভী দের কথা বা কাজ দিয়ে ইসলাম কে মুল্যায়ন করা কি ঠিক? মেয়েদের ফাইভ এর পর না পড়লেও চলবে...... এটা শফি হুযুর(!) এর কথা... আমাদের নবীজি বা ইসলামের কথা না। এখন এই কথা শুনে ইসলামের পিছে উঠেপড়ে লাগা কতটুকু বুদ্ধিমানের কাজ আমি জানিনা। আমি জানি এবং নিজেও দেখছি এত আধুনিকতার যুগেও আমাদের খোদ ঢাকা শহরেও ইসলামের নামে ব্যাবসা চলছে, এটা ইসলাম সমর্থন করে না। কারন পবিত্র কুরআনে স্পষ্ট বলা আছে যে এক শ্রেণীর লোক থাকবে যারা লোক দেখান ধর্ম পালন করবে আর ধর্ম নিয়ে ব্যাবসা করবে এবং এদের স্থান অবশ্যই জাহান্নামেই হবে।
কিছুদিন আগে নাকি তসলিমা, আসিফ মহিউদ্দিন আর আরিফ রাহমান এনারা অক্সফোর্ড এর একটা সেমিনারে নিজেদের আলাপচারিতায় তসলিমা বলেছে অচেনা পুরুষের সাথে বাসর ঘরে যাওয়ার চেয়ে লিভটুগেদার করে পছন্দ হলে তাকে বিয়ে করা ভাল।ইসলাম ধর্ম বুঝলাম খারাপ (তার মতে), দুনিয়ার এমন কোন ধর্ম আছে যে লিভ টুগেদার সমর্থন করে?গাড়ী না কিনে যদি টেস্ট ড্রাইভ করে জীবন পার করা যায় তবে কোন আহাম্মক গাড়ী কিনতে যাবে?
আমার অনুরোধ তেতুল হুজুর আর তসলিমা এদের কারো কথা শুনেই সমাজ বা ধর্মকে বিচার করবেন না। আপনার বিবেক,জ্ঞান,চিন্তা কে কাজে লাগান, কোন পরিস্থিতিতে আপনি নিজে হলে কি ডিসিশান নিতেন,আপনার পরিবার এর সদস্য হলে কিভাবে দেখতেন এগুলো ভাবেন অনেক উত্তর নিজেই পেয়ে যাবেন।
পরিশেষে ঘর-সংসারহীন তসলিমা’র উদ্দেশ্যে ঃ
সব পুরুস-ই খারাপ না(যেমন সব মেয়েই খারাপ হয় না),সব পুরুস-ই মেয়েদের কামনার চোখে দেখে না,সব সামী-ই বউ কে পেটায়না । এমন অনেক স্বামী-ই আছে বউ এর জ্বর হলে রাত জেগে সেবা করে,ছুটির দিনে রান্না করে,ছুটির অলস দুপুর সোহাগে আদরে ভরিয়ে দেয়,জন্মদিন বিবাহ বার্ষিকীতে সারপ্রাইজ গিফটে মুখে হাসি ফোটায়।
হয়ত আপনি এমন কারো দেখা পাননি, হয়তবা পেলেও ধরে রাখতে পারেন নি কারন আপনি স্যাক্রিফাইস করতে জানেন না। যেটা একে অপরের ভালবাসার জন্য ছেলে মেয়ে দুজনকেই করতে হয়। হতে পারে এ থেকেই আপনার অবচেতন মনে চরম হিংসার জন্ম হয়েছে যা কারনে সুখী কোন গৃহিণীর মনে অযাচিত অপ্রয়োজনীয় বিদ্রোহের আগুন জ্বালাতে চান আপনার প্রতিটা কথা দিয়ে লেখা দিয়ে।

৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×