আজ অনেক মৌসুমি দেশ দরদীরা একটি ইভেন্ট পালন করছে।
আজ ১৭ ও কাল ১৮ তারিখ তারা সবাই এয়ারটেল সিম ব্যবহার বন্ধ রাখবে। বাংলাদেশ কে নিয়ে ইন্ডিয়ানদের কটূক্তির প্রতিবাদে তাদের এই উদ্যোগ।
যেদিন থেকে ওয়ারিদ সিম এয়ারটেল হয়েছে সেদিন থেকে এই সিম ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। জেনেশুনে এবং বিকল্প পণ্য থাকতে কখনোই ইন্ডিয়ান পণ্য ব্যবহার করিনা।
বাংলাদেশ জন্মের আগে অথবা পরে থেকে কখনোই ইন্ডিয়া আমাদের ভালো চায়নি। কারনে অকারনে তারা অপমান করেছে আমাদের দেশকে, দেশের জনগণকে,আমাদের দেশের সম্পদ পাচার করেছে, নেশা দ্রব্য পাঠিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে দেশের তরুন পজন্মকে, আশ্রয় দিয়ে এসেছে এদেশের শীর্ষ সন্ত্রাসীদের, অহেতুক প্রভাবিত করেছে আমাদের রাজনীতি, অর্থনীতিকে, আঘাত করেছে সামাজিক মূল্যবোধকে, সিমান্তে প্রতিনিয়ত হত্যা করেছে অসংখ্য ফেলানিকে।
সুতরাং একদিনের জন্য নয় যদি বয়কট করতে চান তবে সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করুন সারা জীবনের জন্য।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




