A+ কি গাছে ধরে যে আমি পেড়ে আনবো, আত্নহত্যাকারী ছাত্রের মর্মস্পর্শী চিঠি ও আমাদের সমাজ বাস্তবতা ।
A+ কি গাছে ধরে যে আমি পেড়ে আনবো, আত্নহত্যাকারী ছাত্রের মর্মস্পর্শী চিঠি
দয়া করে প্রথমে চিঠিটি পড়বার অনুরোধ রইল তারপরে আমার লেখা পড়ুন।
বর্তমান শিক্ষাবাবস্থার দুর্ভাগ্যজনক সত্য হল আমাদের A+ পেতেই হবে,
না হলে সমাজে পরিবারের কাছে আমাদের কোন মূল্যই নাই। কিন্তু
একটিবারের জন্যই কি তারা চিন্তা করে দেখেছে সবাই যদি A+ পায় তবে
অন্য গ্রেড গুলোর আর কিবা প্রয়োজন? তাহলে ৮০% এ পাস মার্কস করুন।
দেখাদেখি, নকল, প্রশ্ন ফাঁসের কারনে অনেকেই এখন সর্বোচ্চ গ্রেড পাচ্ছে।
কিন্তু আসলেই এই শিক্ষা বাবস্থায় ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধি বাড়ছে কি?
যদি সত্যি জ্ঞানের পরিধি বাড়ত তবে A+ বা গোল্ডেন A+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ৪০% মার্কস তুলতে সংগ্রাম করত না।
হ্যাঁ আমি নিজেও কখনোই বৃত্তি পাইনাই এস.এস.সি বা এইস.এস.সি.তে
A+ পাইনাই। তাই বলে এই সমাজ কি আমাকে দূর করে দিবে?
সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল পরিবার। হ্যাঁ পরিবারের,
আব্বু-আম্মুর ভালবাসার জন্যই এখনো সমাজের অংশ হয়ে আছি।
অন্যথায় শাওনের মতন পরিস্থিতি হওয়াটাই স্বাভাবিক ছিল।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




