somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***বিলম্বের অপরাধে যাত্রীদের হাতে প্রান হারালেন পরিবহণ চালক***

১১ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু দিন আগে প্রোফেসর আসিফ নজরুল বলেছিলেন আমাদের দেশের জনসংখ্যা
বাড়ছে কিন্তু মানুষের সংখ্যা কমছে।
বাস ছাড়তে বিলম্ব করায় রাজধানীতে শ্যামলী পরিবহনের এক বাস চালককে
পিটিয়ে হত্যা করেছে যাত্রীরা।


সোমবার রাত ১১টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত
বাসচালকের নাম শিবু চন্দ্র দে (৪৫)। তিনি সিলেট জাফলং গ্রামের মৃত হরিপদ চন্দ্র
দের ছেলে। নিহত বাস চালকের সহযোগী (বাস হেলপার) শামীম হোসেন জানান,
রাত ১০টার তাদের বাস সায়েদাবাদ জনপদ মোড়ে আসার কথা। সেখান থেকে
সিলেটে যাবেন তারা। কিন্তু ফকিরাপুল থেকে ছেড়ে এসে সায়েদাবাদ জনপদ মোড়ে
পৌঁছতে ১১টা বাজে তাদের। এরপর জনপদ মোড় ৬ নম্বর কাউন্টারে আরো যাত্রী নেয়ার
জন্য বাস থামানো হলে বাসে থাকা অন্যান্য যাত্রীরা উত্তেজিত হয়ে চালককে ধাক্কা দিয়ে
ইঞ্জিন কভারের ওপর ফেলে মারধর করে। গুরুতর আহত অবস্থায় চালককে ঢাকা
মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনা হলে চিকিৎসকরা
তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার সহকারী। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের
ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বাস চালকের
মৃত্যু হয়েছে।

কত চমৎকার তাই নয়। দেরীকরবার শাস্তি মৃত্যুদণ্ড!! এখন বলুন ওই বাসের যাত্রীগুলোকে
আপনি কোন জীব হিসাবে তুলনা করবেন?? শিশু রাজনকে পিটিয়ে হত্যা, খুলনায় আর
এক শিশুকে পায়ু পথে বাতাস প্রবেশ করিয়ে হত্যা, মাতৃগর্ভে শিশুগুলিবিদ্ধ প্রতিটি ঘটনাই
কিন্তু আমাদের নৈতিক অধঃপতনের সাক্ষ্য বহন করছে।
হ্যাঁ বঙ্গবন্ধুর উক্তি ভুল, বিশ্বকবিই সঠিক "রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি"।

বিদ্রঃ আমার পোষ্টে যে ছবিটি ব্যাবহার করা হয়েছে সেটিই ছিল আজকের এই অধঃপতনের
প্রথম ধাপ। ওই ঘটনার বিচার না হওয়ায় একের পর এক এসব বর্বর ঘটনার সাক্ষী হতে হচ্ছে।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৩
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×