পরপুরুষ স্পর্শ করার চেয়ে মেয়ের ডুবে মরে যাওয়াই ভাল- হায় রে মৌলবাদী পিতা
১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডুবে মারা যাওয়ার সময় তরুণীটি বাঁচার আকুতিতে চিৎকার করছেন। দুজন উদ্ধারকারী সঙ্গে সঙ্গে ছুট লাগালেন সেদিকে, কিন্তু তাঁদের পথ রুখে দিলেন মেয়েটির বাবা। কারণ, পরপুরুষ স্পর্শ করার চেয়ে মেয়ের ডুবে মরে যাওয়াই ভালো বলে মনে করেন তিনি!

কল্পকাহিনী নয়, বাস্তব ঘটনা এটি। ঘটেছে দুবাইয়ের একটি সমুদ্রসৈকতে। মেয়েটির বাবা মেয়েকে ডুবে মরতে দিয়েছেন, কিন্তু উদ্ধারকারীদের সাহায্য করতে দেননি। এ ঘটনার পর স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে ওই এশীয় ব্যক্তিটিকে। ইন্ডিয়া টাইমসে প্রকাশিত খবরে জানা গেল এই দুর্ভাগ্যজনক ঘটনা। দুবাই পুলিশের সার্চ অ্যান্ড রেসকিউ বিভাগের এক কর্মকর্তা এ বিষয়ে কথা বলেছেন স্থানীয় গণমাধ্যম এমিরেটস ২৪/৭-এর সঙ্গে। তিনি বলেন, ‘এই ঘটনায় আমরা স্তম্ভিত। এই এশিয়ান ব্যক্তিটি পরিবারের সবাইকে নিয়ে পিকনিক করছিলেন সৈকতে। বাচ্চারা সবাই সৈকতের পাশে সাঁতার কাটছিল। হঠাৎ করেই মেয়েটি ডুবতে শুরু করে। তখন সে সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেয়। সেখানে দুজন উদ্ধারকাজে নিয়োজিত ‘রেসকিউ ম্যান’ ছিলেন, তাঁরা সাহায্য করতে ছুটে যান। কিন্তু পথে বাধা দেন মেয়েটির বাবা। তার ধারণা এই ‘অপরিচিত’ লোকেরা মেয়েকে স্পর্শ করলে মেয়েটির সম্মানহানি হবে। পরে মেয়েটির মৃত্যু হয়েছে। এই ঘটনার পরপরই লোকটিকে গ্রেফতার করা হয়নি। পরে তিনি নিজেই বলেছেন যে, অচেনা কোনো পুরুষ স্পর্শ করার চেয়ে তিনি নিজের মেয়ের মরে যাওয়াকেই ভালো মনে করেন। এই কথার পরপরই পুলিশ মেয়ের বাবাকে গ্রেফতার করে।
বিদ্রঃ মৌলবাদ আর ধার্মিকতা একজিনিস নয়। জান বাঁচানো সবথেকে বড় ফরয। হে খোদা আপনি এদের হেদায়েত দান করুন
'মেয়ে ডোবে ডুবুক, কোনও পরপুরুষ যেন তাকে স্পর্শ না-করে'
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন