somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিউইয়ার্ক থেকে প্যারিস একই সুত্রে গাঁথা.।.।.।.।.।

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন দিনের ট্যুরে ঢাকার বাহিরে ছিলাম, সব ধরনের খবর থেকে দূরে ছিলাম। সিলেট থেকে ফিরে প্রথম যখন জানতে পারলাম প্যারিসে হামলার বিষয়টি তখন কিছু চিন্তা না করেই প্রোফাইল পিকচার পরিবর্তন করে হামলাকারিদের বিরুদ্ধে নিজের অবস্থান জানালাম।


পরবর্তীতে একটি খবর পেলাম আত্নঘাতি বোমারুকে রুখে দেয় মুসলমান নিরাপত্তারক্ষী
আবার আর একটা খবর পেলাম বৈরুতের একজন মসুলমান লোক নিজের জীবন দিয়ে অনেকের জীবন বাঁচিয়েছেন।

অথচ এর পরও দেখছি পাতানো ৯/১১ এর পর যেমন মসুলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল অ্যামেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব। এখন আবার একই কাজ করা হচ্ছে। প্যারিসে হামলার পরের দিনই সিরিয়ায় হামলা চালিয়েছে ফ্রান্স এখানেও লক্ষ্য করলে দেখা যাবে তাদের হামলায় মূলত আইএস বা নুসরা জঙ্গি গোষ্ঠীদের হয়ত তেমন কোন ক্ষতি হয় নাই বা হবেও না কিন্তু নিরীহ সিরিয়ান নাগরিকদের কবরের পর কবর রচিত হতেই থাকবে।

এমনকি প্যারিসের সঁ দেনি এলাকায় চলছে বিরাট পুলিশী অভিযান যেখানে মহিলা সহ্ ২-৩ জনের মৃত্যুর খবর শোনা যাচ্ছে যাদের সবাই কিন্তু মসুলমান আবার সন্দেহভাজন সন্ত্রাসী। আচ্ছা ফ্রান্সের মতন উন্নত রাষ্ট্রে স্টেডিয়াম,বার আর কনসার্ট হচ্ছে এমন এলাকার কি কোন সিসি ক্যামেরা ছিল না?? সিসি ক্যামেরা দেখে কি হামলা কারীদের পরিচয় বের করা সম্ভব নয়??
তাহলে সন্দেহভাজন শব্দটি আসে কোথা থেকে?? ঠিক আছে হামলা কারীরা নাকি গাড়ীতে করে এসে হামলা চালিয়েছে। তাহলে এসব গাড়ির প্লেট নম্বর থেকে কি তাদের পরিচয় বের করা যায় না? আর এতো পথ পারি দিয়ে এসেছে কিন্তু একবারের জন্যও কি তাদের চেকপোস্টে চেক করা হয় নাই?? মসুলমান জানার পরও?? ইউরোপের দেশগুলোতে মসুলমানদের কিভাবে চেক করা হয় তার কথা আর নাই না বললাম।

শোনা যাচ্ছে হামলার মূল পরিকল্পনাকারী নাকি সিরিয়া থেকে এসে হামলা চালিয়ে আবার সিরিয়ায় চলে গেছে?? কত মজার কথা!! একজন বিদেশী সন্ত্রাসী কিভাবে ওপর একটি দেশে ঢুকে হামলা চালিয়ে আবার ওই দেশে ফেরত যায়?? কমপক্ষে তাকে দুই বার ইমিগ্রেসনের খপ্পরে পড়তে হয়েছে নিশ্চিত। আর ফ্রান্সের ইমিগ্রেসনের কথা বলতেই সেই রসগোল্লা গল্পটার কথা মনে পড়ে গেল। ঝন্টুদার জন্য দুঃখ হচ্ছে তিনি যদি এখন ফ্রান্সে যেতেন তাহলে রসগোল্লা নিয়ে তাকে নাজেহাল হতে হত না।

ফিরে আসি মূল আলোচ্য বিষয়ে, এখন দেখছি ইউরোপের বিভিন্ন দেশে মসুলমানদের ওপর হামলা শুরু হয়েছে। একদিক থেকে যেমন নিরাপত্তা কর্মীরা তাদের জীবন অতিষ্ঠ করে ফেলছে অন্যদিক থেকে বিভিন্ন উগ্রপস্থি গোষ্ঠী তাদের ওপর হামলা চালাচ্ছে তাদের জীবন ও সম্পদের ক্ষতি সাধন করছে। এমনকি প্রকাশ্যই মসজিদ বন্ধ করতে দাবী জানাচ্ছে বিভিন্ন অমুসলিম উগ্রবাদী গোষ্ঠী। সর্বশেষ আসছে নির্বাচনে অংশগ্রহণকারী রিপাবলিক প্রার্থীও মসজিদ বন্ধ করতে চাচ্ছে! অর্থাৎ সব শেয়ালের এক রা।

সুতরাং আর সহানুভূতি না দেখিয়ে নিজের পছন্দের ছবিই প্রোফাইলে দিতে বাধ্য হলাম।

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×