somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোক ভুলতে হোলির আদলে রঙ উৎসব!

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের মনে এতো রঙ্গ আসে কি ভাবে ক্ষুদ্র মগজে আসেনা।
আজ পর্যন্ত প্রেম, ভালোবাসা বা ছ্যাঁক খাওয়ার যত ঘটনা
আছে সব বাংলাদেশ ক্রিকেট টিম কে নিয়ে। গত রাত্রে বলতে
গেলে শোকে পুরাই পাথর হয়ে গিয়েছিলাম।


ফেসবুকের সর্বত্র দেখলাম শোকের মাতম চলছিলো।

এই শোক আরও বাড়িয়ে দিয়ে ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে তনুর
হত্যার ঘটনা। এমনকি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যার
বিচার চেয়ে রাস্তায় নামবার জন্য ইনভাইট করা অনেকগুলো ইভেন্ট চোখে
পরেছিল। সম্ভাবত সবাই লোক দেখানো শোকে কাতর ছিল।

আজ ভার্সিটিতে গিয়েই শুনি সকালের ক্লাস হচ্ছে না বরং
একটা সেমিনার হচ্ছে যেখানে সবাইকে যেতে বলা হয়েছে।
কিছু সময় ল্যাবে থেকে চিন্তা করলাম বাসায় চলে যাই যেহেতু
পরবর্তী ক্লাস শুরু হতে প্রায় ২ঘণ্টা ৩০ মিনিটের গ্যাপ ছিল।
কিন্তু খবর পেলাম হোলির আদলে ক্যাম্পাসের সামনে রঙ উৎসব
শুরু হয়ে গিয়েছে। সুতরাং একবার সামনে পড়লে আর রক্ষা নাই।
যদিও বিষয়টি আমার কাছে অত্তান্ত পছন্দের নয়। কিন্তু সমস্যা
হল কে শুনবে কার কথা, এই রঙ উৎসবে তাহাদের শ্লোগান বাদ
যাবেনা কেউ.।। সুতরাং এই আবীরের ছোঁয়া থেকে রক্ষা পেতে
আড়াই ঘণ্টা সময় এক প্রকার পালিয়ে ছিলাম লাইব্রেরী, ক্যান্টিন
আর ল্যাবে।



অনেকেই একটি কোটেশন দিচ্ছে, "ধর্ম যার যার উৎসব সবার"।
আমি কোন তর্ক বা বিতর্কে জড়াতে চাই না অথবা হোলি রঙ
উৎসব হালাল না হারাম এসব ফতোয়া দিতেও আগ্রহী নই। কিন্তু
আমার একটি অনুরোধ দয়া করে কারও ওপর জোর করে কিছু
চাপিয়ে দেওয়া যা তার হয়ত অপছন্দের এটা ঠিক কি!
একবারের জন্য হলেও ভেবে দেখবেন।

আপনি হয়ত অনেক উৎসবের ভেতর আছেন অথচ অন্য কেউ হয়ত
তীব্র মনোবেদনায় আছে। আজ একটি বন্ধুকে দেখলাম রঙ মেখে তার
অবস্থা পুরাই সং সাজার মতন হয়েছে, বন্ধুটি দুঃখ করে বলছিল আজ
ভার্সিটি থেকে সে তার মামা বাসায় যাবার কথা কিন্তু এই অবস্থায়
কিভাবে সে সেখানে যাবে! বিষয়টি কি তার জন্য অপ্রীতিকর ছিল না!
সুতরাং আপনারদের আনন্দঘন মুহূর্তে অন্য আর একজন যিনি আসলে
আপনাদের সাথে তার কষ্টও হয়ত শেয়ার করতে পারছে না কিন্তু
তাকে জড়ানো খব একটা শোভনীয় নয় বলেই মনে করি।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৩
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×