somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাম্পের নয়া আফগান নীতি সন্ত্রাসবাদ কমাতে পারবে, না উস্কে দিবে??

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগে, আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতিকে ‘পুরোপুরি অপচয়’ হিসেবে উল্লেখ করলেও এখন নিজের বক্তব্য থেকে সরে এসেছেন ট্রাম্প।

ট্রাম্প তার নতুন নীতিতে বলেছেন, আফগানিস্তানে আরো সেনা মোতায়েন করতে হবে এবং আরো বেশি বোমা মারতে হবে। আগে তিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে চাইলেও এখন দেশটিতে দীর্ঘ মেয়াদে সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছেন।


ব্রিটেনের বিরোধী লেবার দলের নেতা করবিন বলেন, ট্রাম্পের এ নীতির কারণে আফগানিস্তানে অনেক বেশি রক্তপাত হবে এবং সন্ত্রাসবাদ অনেকগুণ বেড়ে যাবে।এ নীতির প্রতি অন্ধ সমর্থন না দিতে করবিন ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ট্রাম্পকে পরিষ্কার বার্তা দেয়া উচিত যে, ১৬ বছরের যুদ্ধ ব্যর্থ হয়েছে এবং সন্ত্রাসবাদ কমে নি বরং বেড়েছে। নতুন করে বোমা হামলা ও সেনা মোতায়েন সেই ব্যর্থতাকে বাড়িয়ে তুলবে।


অন্যদিকে তালেবান বিরোধী যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সংবাদ সম্মেলনে টিলারসন বলেন, "আমার মনে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রত্যয় ব্যক্ত করেছেন এর মাধ্যমে উগ্র গোষ্ঠী তালেবানকে তিনি এ কথা বোঝানোর চেষ্টা করেছেন যে যুদ্ধক্ষেত্রে তোমরাও বিজয়ী হতে পারবে না।" তিনি বলেন, আমরা হয়ত বিজয়ী হবো না, তবে তোমরাও বিজয়ী হতে পারবে না।

এছাড়া, আফগান তালেবানকে সমর্থন দেওয়ার অভিযোগে পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র।অনেকটা হুমকি দিয়েই মার্কিন প্রশাসন বলেছে, পাকিস্তান সরকার তার মনোভাব পরিবর্তনে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হারাতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিকে ‘নন-ন্যাটো' মিত্রের মর্যাদা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই মর্যাদার আওতায় পাকিস্তান বিশেষ সুবিধা পেয়ে আসছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে থেকে কোটি কোটি ডলার সহায়তা পাচ্ছে। কিছু সামরিক সুবিধাও ভোগ করছে।


পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে বলেছে, “সন্ত্রাসবাদের মাধ্যমে বিশ্বের অন্য কোনো দেশ পাকিস্তানের সমান ক্ষতিগ্রস্ত হয় নি।কাজেই সন্ত্রাস-বিরোধী যুদ্ধে পাকিস্তানের সরকার ও জনগণ যে আত্মত্যাগ করেছে আমেরিকার পক্ষ থেকে তা উপেক্ষা করার মানসিকতা অত্যন্ত হতাশাব্যাঞ্জক।”পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। পাকিস্তান অবশ্য মার্কিন ভূমিকার অসন্তুষ্ট হয়ে রাশিয়া ও চীনের সঙ্গে জোট বাঁধছে!
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×