somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্মান রক্ষার্থে হত্যা!!! কতটা সন্মান রক্ষা হচ্ছে? নাকি উগ্রবাদের বিস্তার ঘটছে???

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালেই একটি খবর দেখে মন খারাপ হয়ে ছিল। একটি নব দম্পতিকে হত্যা করা হয়েছে এবং তাদের হত্যাকারীরা সবাই তাদের পরিবারের লোক! যাদের অপরাধ ছিল তারা দুইজন পরিবারের অমতে বিয়ে করেছিল।


একবার চিন্তা করে দেখুন ত পালিয়ে বিয়ে করবার শাস্তি মৃত্যুদণ্ড! কি অবাক হচ্ছেন? কিন্তু প্রতি বছর পাকিস্তানের শত শত নব বিবাহিত দম্পতি এভাবেই মৃত্যু বরন করছে।


আজ মঙ্গলবার ব্রিটিশ অনলাইন ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, পরিবারের সম্মতি না নিয়ে বিয়ে করার অভিযোগে গত ২২ নভেম্বর আবদুল হাদি (২৪) ও হাসিনা বিবি (১৯) নামের এক দম্পতিকে তাঁদের দুই পরিবারের লোকজন পরিবারের সম্মান রক্ষার্থে তাঁদের হত্যা করে গোপনে কবর দিয়ে দেয়। এ ঘটনায় জড়িত অভিযোগে আবদুল হাদির বাবাসহ দুই পরিবারের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাসিনার বাবা পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নব দম্পতিকে হত্যার কথা স্বীকার করেছে। তাঁরা জানায়, ওই নব দম্পতি পরিবারের সম্মতি না নিয়ে বিয়ে করায় পশতু সংস্কৃতির অমর্যাদা করেছে। এ কারণে ‘জিরগা’ বা তাঁদের স্থানীয় কাউন্সিলের নির্দেশে ছুরি দিয়ে তাঁরা ওই নব দম্পতিকে হত্যা করে।


মজার বিষয় হল কথিত কাউন্সিলের নির্দেশে দুই পরিবার এক হয়ে তাদের সন্তানদের হত্যা করে ফেলতে পারে অথচ তাদের কোন পাপবোধ বা অনুশোচনা হয় না অথচ দুই পরিবার মিলে যদি তাদের বিয়ে মেনে নিত তবে হয়ত তাদের সন্তানরা স্বাভাবিক ভাবে জীবন ধারণের সুযোগ পেতে পারত। কিন্তু দেশটি যখন পাকিস্তান তখন এসব হত্যা রাহাজানি সব কিছুই স্বাভাবিক। কেননা কিছুদিন আগ পর্যন্ত এই ধরনের হত্যার কোন শাস্তিই ছিল না, যদিও এখন এই ধরনের হত্যার সর্বচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।


সারাবিশ্ব এখন আইএসের ভয়ে ভীত। সিরিয়া এবং ইরাকে আইএস নামক সন্ত্রাসী গোষ্ঠী তাদের নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করেছে। ভাবতেই অবাক লাগত কীভাবে এরা সাধারণ মানুষকে তুচ্ছ সব অপরাধের অভিযোগে হত্যা করত। কিন্তু এখন মনে হচ্ছে পাকিস্তানের মত দেশগুলিতে এসব হত্যা ত মামুলি ব্যাপার। নিজ সন্তানকে সামান্য বিয়ের অপরাধে হত্যায় যাদের অনুশোচনা বোধ নাই তাদের পক্ষে পুরো মানবজাতিকে হত্যা করাও কোন অপরাধ বা ভুল বলে মনে হবে না।


কয়েকদিন পূর্বে পাকিস্তানের রাজধানীতে কট্টরপন্থীরা ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল। পাকিস্তান সরকার কট্টরপন্থীদের মোকাবেলায় সেনাবাহিনীর পর্যন্ত সহায়তা চেয়েছিল। কিন্তু দেশটির সেনাবাহিনী বরং কট্টরপন্থীদের দাবী মেনে নিতে সেদেশের সরকারকে বাধ্য করে। পরিস্থিতি যে দিকে এগুচ্ছে তাতে সামনে আবারও যে আইএস আল-কায়েদা বা তার থেকেও বড় কোন সন্ত্রাসী সংঘটন আত্মপ্রকাশ করবে কিনা বলা যাচ্ছে না। বিশেষ করে এই মুহূর্তে সিরিয়া এবং ইরাকে আইএসের তাণ্ডব করে এলেও নতুন করে সৌদি পৃষ্টপোষকতায় ইয়েমেনে, অ্যামেরিকা ও পাকিস্তানের সমর্থনে আফগানস্থান এবং লিবিয়ায় আইএস প্রভাব বিস্তার করতে শুরু করেছে। মূল বিষয় হল যতদিন পর্যন্ত সমাজ থেকে উগ্রবাদ না দূর হবে ততদিন পর্যন্ত এসব সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাবার উপায় বন্ধ।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×