
যাই হোক আমাদের মত ধনী রাষ্ট্রে গরীবদের কোন স্থান থাকতে পারে না। বিটিভির মাধ্যমে আমরা জানতে পেরেছি দেশে কোন গরীব নেই।

কিন্তু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাকির হোসেন (২২) নামক এক গরীব শিক্ষার্থীর সন্ধান পাওয়া গিয়েছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ী গ্রামের হতদরিদ্র কৃষক মোস্তাফিজার রহমান বুদার তৃতীয় সন্তান জাকির হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিল। কিন্তু এই ধনী দেশে গরীবদের কোন স্থান থাকতে পারে না। তাই অভাব-অনটনের স্বীকার জাকির হোসেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এমন সুসাইড নোট লিখে এই ধনীদেশ ছেড়ে চীরকালের জন্য চলে গিয়েছেন। আশাকরা হচ্ছে আমাদের এই ধনী দেশে আর কখনোই জাকিরদের মত গরিবের জন্ম হবে না এবং জন্মের সাথে সাথেই প্রত্যেকের পরিবার সন্তানদের জন্য BMW উপহার দিবে। কোটি কোটি BMW এর চাহিদার কারনে তারা এদেশেই BMW'র কারখানা স্থাপন করতে বাধ্য হবে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




