
কয়েক হাজার লোক এসময় সড়কে নেমে আসেন। রয়টার্সে গতকাল কাশ্মীরে বিক্ষোভে কমপক্ষে দশ হাজার মানুষ শামিল হন বলে জানানো হয়।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে ওই খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং অতিরঞ্জিত’ বলে জানানো হয়েছে। শ্রীনগর ও বারামুলায় কিছু বিক্ষিপ্ত বিক্ষোভ হলেও কোনোটিতেই ২০ জনের বেশি লোক জমায়েত হননি বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়। এরপরেই গতকাল রাতে বিবিসির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের ভিডিও চিত্র প্রকাশ করে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল কিন্তু নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের সামনে আসতেই তাদের সঙ্গে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা এসময় বিবিসির সাংবাদিককে বলেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও পেলেটগান ব্যবহার করেছে।

এদিকে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে দাবি করলেও আন্তর্জাতিক গণমাধ্যমে বিপরীত ছবি প্রকাশ্যে আসায় সরকারের অস্বস্তি বাড়ছে।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


