somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাড়ে চুয়াত্তর সিনেমার নামটি কেন সাড়ে চুয়াত্তর

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"পিছনে দিব্বি দেওয়া থাকতো সাড়ে চুয়াত্তর"

বিজন ভট্টাচার্য আর নির্মল দের সাড়ে চুয়াত্তর সিনেমার নাম সাড়ে চুয়াত্তর হইছে উপরের লাইন থেকে। সাড়ে চুয়াত্তর(৭৪) মানে একটা বিশেষ চিহ্ন যেটি গোপন চিঠিতে লিখে দেওয়া হইত। এটি লিখে দিলে সেই চিঠি আর কেউ পড়তো না। সিনেমাতে রজনী বাবু তার স্ত্রীকে আক্ষেপ কইরা এই লাইনটি বলেছিল।

অন্নপূর্ণা বোর্ডিং হাউজের রামপ্রীতি আর রমলা প্রেমে পইড়া কাজের লোকরে দিয়ে গোপনে পরস্পর চিঠি আনা নেওয়া করতো। এই ব্যাপারের সাথে সিনেমার নাম সাড়ে চুয়াত্তরের সম্পর্ক আছে। গোপন চিঠিতে সাড়ে চুয়াত্তর লিখার প্রচলন পরে ভাব পরিবর্তন করে প্রেমের চিঠিতে ব্যবহার করা শুরু হয়। ফলে সাড়ে চুয়াত্তর আর অন্যকিছু গোপন নয় শুধু প্রেমের গোপন চিঠিতেই লিখা হইত।

১৯৫৩ সালের এই জনপ্রিয় কমেডি সিনেমাটি দারুণ হাস্যরসাত্মক। অন্নপূর্ণা বোর্ডিং হাউজে বিপদে পড়ে কিছুদিন থাকার জন্যে একটি পরিবার এসে উঠে। পরিবারে কলেজ পড়ুয়া এক যুবতী আছে। সেই যুবতীকে ইমপ্রেস করার জন্যে নানান বুদ্ধি বের করতে থাকে বোর্ডিং এর যুবকেরা। তাদেরই একজনের সাথে গোপনে যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

'৫৩ সালের সাড়ে চুয়াত্তর কিংবা এইসব পুরনো সিনেমা গুলি দেখলে নিজের দেশের সংস্কৃতি কেমন ছিল সেটি জানতে পারা যায়। আজকাল আমরা অনেকেই নিজের কালচার কী সেটি জানি না। নতুন ফাঁপা চাকচিক্য আর অন্য দেশের কালচারকে নকল করে বানানো এখনের বেশিরভাগ সিনেমাগুলির সাথে কম্পেয়ার করার জন্যে হলেও পুরনো সিনেমাগুলি দেখা যেতে পারে। যদিও সাড়ে চুয়াত্তর সিনেমাটি পশ্চিম বাংলার কালচারের আদলে। তবে তখন বাঙ্গালিদের মাঝে একটা কমন কালচার ছিল। সাতচল্লিশের পরে সেই কালচারটির পরিবর্তন হতে শুরু করে একাত্তরের পরে তা একেবারেই পরিবর্তিত হয়ে যায়। ধর্ম আর ভাষা কেন্দ্রিক একটা নতুন কালচার চর্চা করতে শুরু করে পূর্ব বাংলার লোকেরা। এদেশে বানানো হয় জীবন থেকে নেয়া (১৯৭০), তিতাস একটি নদীর নাম(১৯৭৩), সীমানা পেড়িয়ে(১৯৭৭), গোলাপি এখন ট্রেনে(১৯৭৮), সূর্য দীঘল বাড়ি(১৯৭৯), ঘুড্ডি(১৯৮০)র মতন দারুণ দারুণ সিনেমা।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।

লিখেছেন রাবব১৯৭১, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:২৮

[যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।
------------------------------------------------------------------------
একটি কার্যকর গণতন্ত্রে সংসদ হওয়া উচিত মিথ্যা ও বিভ্রান্তির বিরুদ্ধে শেষ প্রতিরোধক। এখানে তথ্য যাচাই হয়, তৈরি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নাবিকের মনের নোঙর

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২২

ছুটি শেষে যে নাবিক গৃহত্যাগ করে
ফিরে চলে পোতাশ্রয়ে নোঙর করা
তার জাহাজ পানে, জিজ্ঞেস করোনা
তাকে কখনো তার গন্তব্যের কথা।

তার মনে গেঁথে থাকে ফেলে আসা
প্রিয়জনের কান্নাভেজা মুখ আর চোখ,
বাংলার শ্যামল প্রান্তরে... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

এই পাড়েতে পদ্মা বহে, ঐ পাড়ে গঙ্গা।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:১৩

এইযে নদী দেখছো!
নদীর এ পাড়ে বহে পদ্মা।
আর ঐ পাড়েতে গঙ্গা।
একই নদীর ভিন্ন নাম
ভিন্ন জাগায় ভিন্ন কাম।
এই পাড়ে যা গা ভেজানো
ঐ পাড়ে তা পাপ ঘুচানো।
গঙ্গা-স্নানে পবিত্র হয় তাদের সারা গা।
এই পাড়েতে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×