সন্ধ্যা থেকে মনে তোলপাড়.............
হয়তো তার আগেও..পরেও....
বকুল তলায় থমকে আছি। আলোয় ভাসছে গাজীর বয়ান।ওয়াহিদুল হক স্মরনে।
পাশে পাশে গুনমুগ্ধ দশক। লাল নীল বাতির খেলা তাদের চোখে মুখে।
যেন শুধু আমার মুখেই আলো পরে না।
একটা সময় উঠতে হল। চারুকলা....মোল্লা....শাহবাগ মোড়.... আবার মোল্লা...পথের ধার ধরে হাটি। রিকশা কই...
এতবড় আকাশ, এত আয়োজন, এত আলো, এত এত মানুষ...
পথে নামা থেকে ঘরে উঠে আসা ,রোজ কত মানুষ।
তবু চেনার খাতায় কজনা?
পেপারওয়ালা
দুধওয়ালা
বুয়া
সৈকত
রিকশা বা সিএনজি চালক
ফ্লেক্সি লোড এর দোকানী( পয়সা খুচরো করতে হয়, তাই রোজ রোজ ১০০,৫০)
অফিস, বাসার দাড়োয়ান
ববি, টুশি, তাসনিম, মুন্নি ভাবী, ফারুক ভাই, মারুফ ভাই, রাব্বি......
এইতো
জীবনের সবটাই যেন জানা। তবুও চমকাই কখনো।
খুব ছেলেবেলায় রং তুলিতে খাতা ভরিয়ে দেয়া প্রজাপতির সাথে বাস্তবে দেখা হয়ে গেলে যেমন লাগে... যেন সবাইকে ডেকে দেখাই এই রং জবজবে পাখনা মেলা প্রজাপতিটা আমার বন্ধু....
তেমন একটা অনূভূতি...
হঠাৎ দেখা। কথা। পরিচয়।।।
মুগ্ধ আমি..পুরো আকাশ তখন জ্বলছে.... চুলের পাশে রং জবজবে পাখনা মেলা প্রজাপতিটা , একটা..দুটো...হাজার....মেঘে মেঘে ছোয়াছুয়ি খেলা...
যখন তুই আর আমি
দুইএ মিলে লাখ খানেক
কিংবা
লাখ খানেকের সঙ্গে মিলে
তুই আর আমি
একজন
সেই জন টা আবার কবে জন হল। বন্ধু কি আবার জন নাকি?
টুং টাং রিকশায়.. একলাই হাসি.. কবের কথা। এখনও মনে হয়. পাশাপাশি বসে এ ওকে ভাবি... দুজনের সাথেই ওই রং জবজবে পাখনা মেলা প্রজাপতিটা..................
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।