১৪.০৩.২০০৯
১.৩০(রাত)
হারিয়ে যাওয়া হয়তো নতুন করে.. নতুন রূপে... নতুন কাউকে খুজে পাওয়ার জন্যই।
আদৌ কি কেউ কখনো হারায়!!!!! যত দূরেই যাইনা কেন মন কি ছুটতে পারে সে মায়া থেকে?
কথা বলতে গিয়ে একটু বললাম কি শুনলাম, লাইন কেটে গেল। মন ভরা কথা গুলো রয়েই গেলো.........
তবে তাও যে একটু করে তোমাকে শুনলাম। কথায় কথায় চোখ বুজে তোমার ঘুম ভাঙা মুখ.. তুমি দেখছো আমাকে....
হয়তো তুমি পাশেই আছো
তবু তোমায় ছুতে কি পাই??
মৌসুমি ভৌমিক দুই কানে কথা বলছে অবিরাম।
দুপুরে ব্লগ ঘাটতে গিয়ে কত কি যে পেলাম, থালি মনে হচ্ছিলো তোমাকে লিংকটা দেই। কিন্তু তুমি কই?
২.৩৯মিনিট
আজ বকুল ফুপুকে তোমার কথা বললাম। জানতে চাইলো এইটুক দেখে তোমাকে সেরা মানুষ ভাবি কি করে? হাসি পেল শুনে। ভাবনাও হল। চিনলাম কই? এই দেখলাম। ভালো লাগলো। ভালোবাসলাম।।।
জীবনটাতো এমনই....
ভাবছিলাম বিধাতাকে ধন্যবাদ দেবো। হয়তো জানানো উচিতও। তবে এওতো ঠিক, এমনটাইতো হবে। আমরা আমাদের জন্যই অপেক্ষা করেছি।
খিদে পাচ্ছিলো। কফি বানালাম।তোমার ক্যাফের কফিটা ভালো।আজ ক্যাফেতে গিয়ে ভালো হয়েছে।খুব একলা লাগছিল বিকেলটায়।রোজ এই সময়টায় আমরা একসাথে থাকতাম তো। ক্যাফেতে বসে তোমাকে ভাবতে , তোমাতে ভেসে বেড়ানোর ঘোর কাটছেনা এখনও... কি খাচ্ছ, শরীর কেমন,ঘুম হচ্ছে কি না, ভেজা চুল বেধে রাখছো নাতো... কত প্রশ্ন যে মনে জমে!!!!!
আসছে ১৪ই মে। এবারও কি তোমাকে দেখবোনা...
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।