প্রথম প্রেমিক
একজন কবিতা
উদয়ন
কে প্রথম লিখেছিল কবিতা
কে প্রথম বেঁধেছিল গান
জানি না সে-ই কি ছিল প্রথম প্রেমিক
প্রথম প্রেমের নিশান
কে প্রথম ধরেছিল বাজি
তোমার জন্য এ-জীবন দিতেও আমি রাজি
কে প্রথম রুখেছিল শত্রুর হানা
তুচ্ছ করে তার প্রাণ -
জানি না সে-ই কি ছিল প্রথম প্রেমিক
প্রথম প্রেমের নিশান
কে প্রথম ভালবেসে দিয়েছিল ফুল
কে প্রথম ভেবেছিল ভালবাসা ভুল
কে প্রথম কান্নায় ভিজে
বুঝেছিল সারা রাত
ব্যর্থ প্রেমের জ্বালা কি যে
কে প্রথম অভিমানে
ভুলেছিল পৃথিবীর
সব পিছুটান -
জানি না সে-ই কি ছিল প্রথম প্রেমিক
প্রথম প্রেমের নিশান ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


