somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহর দরবারে বিএনপি - আওয়ামী লিগের পরাজয়

৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আকাশে অবস্থিত ইল্লিনে অদ্ভুত দুটি টিভি আছে। এগুলো দিয়ে ভবিষ্যত দেখা যায়। সেই টিভি পর্দায় আল্লাহর আদেশে কি ঘটতে যাচ্ছে তার কোন কোনটা মুহুর্তে্র মাঝে দেখতে পারেন আকাশবাসীরা। সেখানে আজ তুমুল উত্তেজনা। দুটি টিভিতে বাংলাদেশের রাজনীতিতে দূর্নীতিবাজ দলগুলো'র মাঝে তুমুল যে মারামারি চলবে, তা ইল্লিনের বাসিন্দারা আগে থেকেই দেখতে পাচ্ছিলেন।

'ইয়া পরওয়ারদেগার, পৃথিবীতে বাংলাদেশের দু'টি রাজনৈতিক দলের মাঝে ঝগড়া চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। রাজনৈতিক দল সমর্থনের নামে আজ ভাইয়ে-ভাইয়ে, বন্ধুতে-বন্ধুতে কুৎসা রটনা, খারাপ নামে ডাকা, এমনকি মারামারি পর্যন্ত শুরু হতে দেখা গেছে। আপনি এর একটা বিহিত করুন, আমরা আর পারছি না সহ্য করতে।'

এক নিমিষে কথাগুলো বললেন পৃথিবী থেকে বার্তা আনা-নেওয়ার দায়িত্বে থাকা ফেরেশতা। আল্লাহর দরবার থেকে কোন উত্তর এলো না। চারদিকে শুনশান নিরবতা। এবারে ফেরেশতাদের সর্দার উঠে দাঁড়ালেন। তিনি বললেন-

'ইয়া আল্লাহ, আপনি যখন মানুষ তৈরী করতে চেয়েছিলেন, আমরা আপত্তি করেছিলাম। এখন দেখুন, সৃষ্টি'র সেরা জীবের ব্যাপারে আমাদের সেই ধারণা সঠিক হচ্ছে কিনা।'

'তোমাদের ধারণা এখনো ভুল, হে জিব্রীল।' আল্লাহর আরশ থেকে ভেসে আসা শব্দগুলো চারদিক স্তব্ধ করে দিলো। 'মানুষদের মাঝে যারা ঝগড়া সৃষ্টি করছে, যাদের কারণে আজ আমার প্রিয় সৃষ্টিরা নিজেদের মাঝে ভ্রাতৃত্ববন্ধন ভুলে গিয়েছে, তাদেরকে বিরুদ্ধে এখনই ব্যবস্থা নাও। দেখবে, সব কিছু আবার ঠিক হয়ে যাবে।'

'সেটা কি রকম, ইয়া আল্লাহ! আপনি ঐ রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করে দিতে বলছেন না তো!'

এবারে আরশ থেকে স্মিত হাসির শব্দ ভেসে এলো।

দূর আকাশ থেকে সিদরাতুল মুন্তাহাতে হঠাৎ উত্তেজিত জনতার শব্দ ভেসে আসছে। যেসব পূণ্যাত্মারা ইল্লিনে বসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর খেলা দেখছিলেন, তাঁদের মহা-উত্তেজিত কন্ঠ সিদারাতুল মুন্তাহা পর্যন্ত চলে এসেছে। কি ব্যাপার! খোঁজ নিয়ে জানা গেলো - বাংলাদেশের নির্বাচনে বিএনপি-আওয়ামী লিগ দুটো দলই হেরে গিয়েছে নতুন উঠে আসা একটি রাজনৈতিক দলের কাছে!

আল্লাহর কথা মাটিতে পড়তে না পড়তেই তা আদেশ হিসেবে লেখা হয়ে গিয়েছে! এই ঘটনার এক বছর পর, পৃথিবীর মানুষেরা দেখতে পেলো..........................

বিএনপি-আওয়ামী লিগের পরাজয়।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৪
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×